সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

জাতীয়
১:৫৩ এএম, ২৪ ডিসেম্বর ২০২৫

শাহজালাল বিমানবন্দরে ২৪ঘন্টা দর্শনার্থী প্রবেশ নিষেধ

নিরাপত্তা ও বিশেষ কার্যক্রমের কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাময়িকভাবে প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়েছে। আজ বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা পর্যন্ত যাত্রী ছাড়া অন্য কোনো দর্শনার্থী বিমানবন্দর এলাকায় ঢুকতে পারবেন না। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ২৪ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে ২৫ ডিসেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত এই বিধিনিষেধ কার্যকর থাকবে। যাত্রীসেবা স্বাভাবিক রাখা, নিরাপত্তা […]

শাহজালাল বিমানবন্দরে ২৪ঘন্টা দর্শনার্থী প্রবেশ নিষেধ
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

নিরাপত্তা ও বিশেষ কার্যক্রমের কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাময়িকভাবে প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়েছে। আজ বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা পর্যন্ত যাত্রী ছাড়া অন্য কোনো দর্শনার্থী বিমানবন্দর এলাকায় ঢুকতে পারবেন না।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ২৪ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে ২৫ ডিসেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত এই বিধিনিষেধ কার্যকর থাকবে। যাত্রীসেবা স্বাভাবিক রাখা, নিরাপত্তা নিশ্চিত করা এবং সার্বিক কার্যক্রমে শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিমানবন্দরের নির্বাহী পরিচালক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্ধারিত সময়ে শুধুমাত্র বৈধ টিকিটধারী যাত্রীরাই বিমানবন্দরে প্রবেশের অনুমতি পাবেন। যাত্রীদের সঙ্গে আসা কোনো সঙ্গী বা সাধারণ দর্শনার্থীদের প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।

এই সাময়িক সিদ্ধান্ত বাস্তবায়নে যাত্রীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ