সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
৩:০০ অপরাহ্ন, ১৭ জুলাই ২০২৬

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: রণধীর জয়সোয়াল

বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশের পাঠানো অনুরোধ ভারতের সরকার পরীক্ষা করে দেখছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল। শুক্রবার (১৭ জুলাই) নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ব্রিফিংয়ে এক সাংবাদিক জানতে চান, বাংলাদেশ শেখ হাসিনা ও অন্যান্য অভিযুক্ত ব্যক্তিদের প্রত্যর্পণের জন্য […]

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: রণধীর জয়সোয়াল

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশের পাঠানো অনুরোধ ভারতের সরকার পরীক্ষা করে দেখছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল।

শুক্রবার (১৭ জুলাই) নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ব্রিফিংয়ে এক সাংবাদিক জানতে চান, বাংলাদেশ শেখ হাসিনা ও অন্যান্য অভিযুক্ত ব্যক্তিদের প্রত্যর্পণের জন্য আবারও ভারতকে অনুরোধ করেছে বলে জানা যাচ্ছে। এ বিষয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে কোনো আনুষ্ঠানিক যোগাযোগ হয়েছে কি না। পাশাপাশি শেখ হাসিনা নিজেও ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন—এ বিষয়টি নিয়েও দুই দেশের মধ্যে কোনো আলোচনা হয়েছে কি না।

জবাবে রণধীর জয়সোয়াল বলেন, “আমরা প্রত্যর্পণের জন্য একটা অনুরোধ পেয়েছি। যেমনটি আমরা আগে বলেছিলাম, অনুরোধটি পরীক্ষা করে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট আইনগত ও বিচারিক প্রক্রিয়ার আলোকে অনুরোধটি বিবেচনা করা হবে।”

তবে এ বিষয়ে তিনি আর কোনো বিস্তারিত মন্তব্য করেননি।

বাংলাদেশ সরকার এর আগে শেখ হাসিনার প্রত্যর্পণ চেয়ে ভারতের কাছে আনুষ্ঠানিক অনুরোধ পাঠিয়েছে। ভারতের পক্ষ থেকে শুরু থেকেই জানানো হচ্ছে, বিষয়টি দুই দেশের মধ্যে বিদ্যমান আইনগত ও বিচারিক কাঠামোর আলোকে পর্যালোচনা করা হবে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষ বক্তব্যেও একই অবস্থান পুনর্ব্যক্ত করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ