অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে ভারত এখনো ইতিবাচক প্রতিক্রিয়া দেয়নি। তিনি বলেন, “ভারত ট্রাইব্যুনালের রায় নিয়ে নিজস্বভাবে পর্যালোচনা করছে। আমরাও তাদের আনুষ্ঠানিক অবস্থানের অপেক্ষায় আছি।” শুক্রবার সকালে রংপুরে চার দিনের সফরের অংশ হিসেবে সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ মন্তব্য করেন তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান […]
অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে ভারত এখনো ইতিবাচক প্রতিক্রিয়া দেয়নি। তিনি বলেন, “ভারত ট্রাইব্যুনালের রায় নিয়ে নিজস্বভাবে পর্যালোচনা করছে। আমরাও তাদের আনুষ্ঠানিক অবস্থানের অপেক্ষায় আছি।”
শুক্রবার সকালে রংপুরে চার দিনের সফরের অংশ হিসেবে সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ মন্তব্য করেন তিনি।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে কোনো তথ্য নেই বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, “এ ধরনের কোনো প্রক্রিয়া বা যোগাযোগ সম্পর্কে আমাদের কাছে কোনো আপডেট নেই।”
এ সময় বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, এয়ার অ্যাম্বুলেন্সের যান্ত্রিক ত্রুটির কারণে আজও তাঁকে বিদেশে নেওয়া সম্ভব হয়নি। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টরা কাজ করছেন।
পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, নীলফামারীতে প্রস্তাবিত চীনা হাসপাতালের কার্যক্রম দ্রুত শুরু করতে চায় অন্তর্বর্তীকালীন সরকার। তাঁর আশা, নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণের পর প্রকল্পটির কাজ সম্পন্ন করবে।