জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা বলেছেন, শেখ হাসিনা নিজে থেকে দেশে ফিরবেন না। তাঁকে হাতকড়া পরিয়ে ভারত থেকে বাংলাদেশে ফিরিয়ে আনা হবে। একই সঙ্গে আওয়ামী লীগের পুনর্বাসনের পথ বন্ধ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তাঁরা। শুক্রবার (২৭ নভেম্বর) গাজীপুরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন এনসিপির শীর্ষ নেতারা। সমাবেশের আগে […]
ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা বলেছেন, শেখ হাসিনা নিজে থেকে দেশে ফিরবেন না। তাঁকে হাতকড়া পরিয়ে ভারত থেকে বাংলাদেশে ফিরিয়ে আনা হবে। একই সঙ্গে আওয়ামী লীগের পুনর্বাসনের পথ বন্ধ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তাঁরা।
শুক্রবার (২৭ নভেম্বর) গাজীপুরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন এনসিপির শীর্ষ নেতারা। সমাবেশের আগে শহরে মোটরসাইকেল শোভাযাত্রা করেন দলটির নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা বলেন, শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে দেশে ফিরিয়ে আনা হবে। আওয়ামী লীগের নৈরাজ্য প্রতিহত করে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে।
এ সময় বক্তব্য দেন এনসিপির যুগ্ম আহ্বায়ক আব্দুল হান্নান মাসউদ ও আব্দুল্লাহ আল আমিন।
নেতারা আরও বলেন, বাংলাদেশে শান্তি না থাকলে ভারতেও শান্তি থাকবে না। আওয়ামী লীগকে পুনর্বাসনের কোনো সুযোগ না দিতে সরকারের প্রতি আহ্বান জানান তাঁরা।
এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, প্রধানমন্ত্রীর ডাকা জাতীয় ঐক্য রাজপথে থেকে ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে হতে হবে।
এ বিষয়ে বক্তব্য দেন দলটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব সারজিস আলমও।
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দেশজুড়ে ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করেছে এনসিপি। কর্মসূচি অনুযায়ী, আগামী ২৮ নভেম্বর খুলনায়, ২৯ নভেম্বর রাজশাহীতে এবং ৩০ নভেম্বর সিলেটে বিক্ষোভ সমাবেশ করবে দলটি।
তথ্যসূত্র: একাত্তর