ক্ষমতাচ্যুত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল বক্তব্যকে কেন্দ্র করে নয়াদিল্লিতে আয়োজিত একটি অনুষ্ঠানের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার (৪ আগস্ট) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য ওই অনুষ্ঠানের আয়োজন করেছে একটি বেসরকারি প্রতিষ্ঠান। এ আয়োজনের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পর্ক বা সংশ্লিষ্টতা […]
ক্ষমতাচ্যুত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল বক্তব্যকে কেন্দ্র করে নয়াদিল্লিতে আয়োজিত একটি অনুষ্ঠানের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
মঙ্গলবার (৪ আগস্ট) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য ওই অনুষ্ঠানের আয়োজন করেছে একটি বেসরকারি প্রতিষ্ঠান। এ আয়োজনের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পর্ক বা সংশ্লিষ্টতা নেই।
আগামী ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে দক্ষিণ এশিয়ার ফরেন করেসপন্ডেন্টস ক্লাব একটি অনুষ্ঠানের আয়োজন করেছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এতে শেখ হাসিনা ভার্চুয়ালি বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
এই ঘোষণার পর বিষয়টি নিয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারতের অবস্থান জানতে আনুষ্ঠানিকভাবে ব্যাখ্যা চাওয়া হয়। এর পরিপ্রেক্ষিতেই ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এটি সম্পূর্ণভাবে একটি বেসরকারি উদ্যোগ এবং এ অনুষ্ঠানের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই।
ভারত সরকারের এই বক্তব্যের মাধ্যমে স্পষ্ট করা হয়েছে যে, শেখ হাসিনার সম্ভাব্য ভার্চুয়াল বক্তব্য বা সংশ্লিষ্ট অনুষ্ঠানটি সরকারি পৃষ্ঠপোষকতায় আয়োজন করা হচ্ছে না।
সূত্র: রয়টার্স