সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
৩:৪০ অপরাহ্ন, ৩ জুলাই ২০২৬

শ্রীলঙ্কাকে উচ্চ মধ্যম আয়ের দেশ হিসেবে মর্যাদা দিল বিশ্বব্যাংক 

তিন বছর আগের ভয়াবহ অর্থনৈতিক সংকট কাটিয়ে অর্থনৈতিক পুনরুদ্ধারের নতুন মাইলফলক স্পর্শ করেছে শ্রীলঙ্কা। এই অগ্রগতির স্বীকৃতি হিসেবে দেশটিকে নিম্ন মধ্যম আয়ের দেশ থেকে উচ্চ মধ্যম আয়ের দেশের তালিকায় উন্নীত করেছে বিশ্বব্যাংক। বিশ্বব্যাংকের সর্বশেষ আয়ভিত্তিক শ্রেণিবিন্যাস অনুযায়ী, ২০২৫ সালে শ্রীলঙ্কার অর্থনীতি ৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে। শিল্প খাতের পুনরুদ্ধার, পর্যটন শিল্পের সম্প্রসারণ এবং আর্থিক সেবা […]

শ্রীলঙ্কাকে উচ্চ মধ্যম আয়ের দেশ হিসেবে মর্যাদা দিল বিশ্বব্যাংক 

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

তিন বছর আগের ভয়াবহ অর্থনৈতিক সংকট কাটিয়ে অর্থনৈতিক পুনরুদ্ধারের নতুন মাইলফলক স্পর্শ করেছে শ্রীলঙ্কা। এই অগ্রগতির স্বীকৃতি হিসেবে দেশটিকে নিম্ন মধ্যম আয়ের দেশ থেকে উচ্চ মধ্যম আয়ের দেশের তালিকায় উন্নীত করেছে বিশ্বব্যাংক।

বিশ্বব্যাংকের সর্বশেষ আয়ভিত্তিক শ্রেণিবিন্যাস অনুযায়ী, ২০২৫ সালে শ্রীলঙ্কার অর্থনীতি ৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে। শিল্প খাতের পুনরুদ্ধার, পর্যটন শিল্পের সম্প্রসারণ এবং আর্থিক সেবা খাতের উন্নতি দেশটির এই প্রবৃদ্ধির পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

বিশ্বব্যাংক শ্রীলঙ্কার এই অগ্রগতিকে “পুনরুদ্ধারের এক গল্প” হিসেবে উল্লেখ করেছে। সংস্থাটি বলেছে, ২০২২ সালে ভয়াবহ অর্থনৈতিক সংকটে দেশটির অর্থনীতি প্রায় ধসে পড়ার মুখে ছিল। তবে মাত্র তিন বছরের ব্যবধানে দেশটি আবারও উচ্চ মধ্যম আয়ের দেশের কাতারে ফিরতে সক্ষম হয়েছে।

বিশ্বব্যাংক প্রতি বছর বিশ্বের দেশগুলোকে চারটি আয়ের শ্রেণিতে ভাগ করে থাকে—উচ্চ আয়, উচ্চ মধ্যম আয়, নিম্ন মধ্যম আয় এবং নিম্ন আয়। এই শ্রেণিবিন্যাস নির্ধারণ করা হয় মাথাপিছু মোট জাতীয় আয় (জিএনআই) হিসাবের ভিত্তিতে। এবারের তালিকায় বিশ্বের ২১৮টি দেশ ও অর্থনীতি অন্তর্ভুক্ত হয়েছে এবং এই শ্রেণিবিন্যাস ২০২৭ সালের জুন পর্যন্ত কার্যকর থাকবে।

২০১৯ সালের ইস্টার সানডে হামলা, করোনা মহামারি এবং পরবর্তী বৈদেশিক মুদ্রা সংকটের কারণে ২০২২ সালে শ্রীলঙ্কা সার্বভৌম ঋণ পরিশোধে খেলাপি হয়ে পড়ে। এর ফলে দেশটির অর্থনীতি কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় সংকটের মুখোমুখি হয়।

বিশ্বব্যাংকের মতে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সহায়তায় পরিচালিত অর্থনৈতিক সংস্কার কর্মসূচি, রাজস্ব ব্যবস্থার উন্নয়ন, মুদ্রানীতির সংস্কার এবং বৈদেশিক ঋণ পুনর্গঠন এই পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

এছাড়া পর্যটন খাতের পুনরুজ্জীবন, প্রবাসী আয় বৃদ্ধি এবং বৈদেশিক খাতের উন্নতিও দেশটির অর্থনীতিকে পুনরায় প্রবৃদ্ধির ধারায় ফিরিয়ে আনতে সহায়তা করেছে। তবে বিশ্বব্যাংক সতর্ক করে বলেছে, এই অর্জন ধরে রাখতে হলে শ্রীলঙ্কাকে অর্থনৈতিক সংস্কারের গতি অব্যাহত রাখতে হবে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ