ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে নির্বাচন কমিশনে মনোনয়নপত্র সংগ্রহের হিড়িক পড়েছে। তফসিল ঘোষণার পরের দিনই সংরক্ষিত ৫০ আসনের মধ্যে ৪৯টির মনোনয়নপত্র বিক্রি হয়েছে বলে জানা গেছে। এতে নারী আসনগুলো ঘিরে ব্যাপক আগ্রহের ইঙ্গিত মিলছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) রিটার্নিং কর্মকর্তা এবং নির্বাচন কমিশনের যুগ্মসচিব মো. মঈন উদ্দীন খান জানান, মনোনয়নপত্র সংগ্রহের প্রথম দিনেই […]
ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে নির্বাচন কমিশনে মনোনয়নপত্র সংগ্রহের হিড়িক পড়েছে। তফসিল ঘোষণার পরের দিনই সংরক্ষিত ৫০ আসনের মধ্যে ৪৯টির মনোনয়নপত্র বিক্রি হয়েছে বলে জানা গেছে। এতে নারী আসনগুলো ঘিরে ব্যাপক আগ্রহের ইঙ্গিত মিলছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) রিটার্নিং কর্মকর্তা এবং নির্বাচন কমিশনের যুগ্মসচিব মো. মঈন উদ্দীন খান জানান, মনোনয়নপত্র সংগ্রহের প্রথম দিনেই ৪৯ জন প্রার্থী ফরম নিয়েছেন। তিনি বলেন, আগামী ২১ এপ্রিল পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। প্রার্থীরা নিজ উদ্যোগে যেমন আসছেন, তেমনি বিভিন্ন দলের পক্ষ থেকেও অনেকে মনোনয়নপত্র সংগ্রহ করছেন। জমা দেওয়ার সময় জামানত ও নির্ধারিত কাগজপত্র সঙ্গে দিতে হবে।
এর আগে ৮ এপ্রিল সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২১ এপ্রিল। যাচাই-বাছাই হবে ২২ ও ২৩ এপ্রিল। বাছাইয়ের বিরুদ্ধে আপিল করা যাবে ২৬ এপ্রিল। আপিল নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল এবং প্রতীক বরাদ্দ ৩০ এপ্রিল। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ মে।
ইসি সূত্রের তথ্য অনুযায়ী, সংরক্ষিত নারী আসনে বিএনপি জোট ৩৬টি, জামায়াত জোট ১৩টি এবং স্বতন্ত্র জোট ১টি আসন পাচ্ছে।