গণভোটসহ অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ২০টি অধ্যাদেশ আটকে দেওয়ার সুপারিশ করেছে সংসদের বিশেষ কমিটি। এর মধ্যে বিচার বিভাগের স্বাধীনতা-সম্পর্কিত তিনটি অধ্যাদেশ বাতিলের সুপারিশ করা হয়েছে। এছাড়া গণভোট, জাতীয় মানবাধিকার কমিশন, গুম প্রতিরোধ ও প্রতিকারসহ আরও ১৬টি অধ্যাদেশ চলতি অধিবেশনে বিল আকারে উত্থাপন না করার সুপারিশও করেছে কমিটি। ১২ এপ্রিলের মধ্যে বিল […]
ছবি: সংগৃহীত
গণভোটসহ অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ২০টি অধ্যাদেশ আটকে দেওয়ার সুপারিশ করেছে সংসদের বিশেষ কমিটি। এর মধ্যে বিচার বিভাগের স্বাধীনতা-সম্পর্কিত তিনটি অধ্যাদেশ বাতিলের সুপারিশ করা হয়েছে। এছাড়া গণভোট, জাতীয় মানবাধিকার কমিশন, গুম প্রতিরোধ ও প্রতিকারসহ আরও ১৬টি অধ্যাদেশ চলতি অধিবেশনে বিল আকারে উত্থাপন না করার সুপারিশও করেছে কমিটি। ১২ এপ্রিলের মধ্যে বিল আকারে অনুমোদন না পেলে এসব অধ্যাদেশ কার্যকারিতা হারাবে। বাকি ১১৩টির মধ্যে ৯৮টি অধ্যাদেশ হুবহু বিল আকারে এবং ১৫টি সংশোধনীসহ বিল আকারে উত্থাপনের সুপারিশ করা হয়েছে।
বৃহস্পতিবার জাতীয় সংসদে বিশেষ কমিটির প্রতিবেদন উপস্থাপন করেন কমিটির সভাপতি জয়নুল আবেদীন।
প্রতিবেদনে বলা হয়, ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ১৬টি অধ্যাদেশ এখনই বিল আকারে সংসদে উত্থাপন না করে পরবর্তী সময়ে যাচাই-বাছাই করে আরও শক্তিশালী করে নতুন বিল আনার সুপারিশ করা হয়েছে। পাশাপাশি চারটি অধ্যাদেশ রহিত করার জন্য বিল আনার কথা বলা হয়েছে। বাতিল ও সংশোধনের সুপারিশসহ মোট ২০টি অধ্যাদেশের ক্ষেত্রে কমিটিতে থাকা বিরোধী দলীয় সদস্যরা নোট অব ডিসেন্ট দিয়েছেন। ১২ এপ্রিলের মধ্যে বিল আকারে অনুমোদন না হলে এসব অধ্যাদেশ লুপ্ত হয়ে যাবে। অপরদিকে ১১৩টির মধ্যে ৯৮টি হুবহু বিল আকারে এবং ১৫টি সংশোধিত আকারে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে সংসদে উত্থাপনের সুপারিশ করা হয়েছে।
চারটি অধ্যাদেশ রহিতকরণের সুপারিশ করা হয়েছে। সেগুলো হলো—জাতীয় সংসদ সচিবালয় (অন্তর্বর্তীকালীন বিশেষ বিধান) অধ্যাদেশ, ২০২৪; সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ, ২০২৫; সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, ২০২৫; এবং সুপ্রিম কোর্ট সচিবালয় (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬।
নতুন করে বিল আকারে উত্থাপনের জন্য সুপারিশ করা অধ্যাদেশগুলোর মধ্যে রয়েছে—জাতীয় মানবাধিকার কমিশন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪; রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫; রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫; জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ, ২০২৫; গণভোট অধ্যাদেশ, ২০২৫; গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ, ২০২৫; জাতীয় মানবাধিকার কমিশন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫; দুর্নীতি দমন কমিশন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫; গুম প্রতিরোধ ও প্রতিকার (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬; মাইক্রোফাইন্যান্স ব্যাংক অধ্যাদেশ, ২০২৬; এবং তথ্য অধিকার (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬।
বিরোধী দলের আপত্তি না থাকা অধ্যাদেশগুলো হলো—মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশ, ২০২৫; কাস্টমস (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫; আয়কর (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫; বেসামরিক বিমান চলাচল (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬; এবং বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) সংশোধন অধ্যাদেশ, ২০২৬।
সংশোধিত আকারে উত্থাপনের জন্য সুপারিশ করা ১৫টি অধ্যাদেশের ক্ষেত্রে কোথায় কী সংশোধনী আনা হবে, তা প্রতিবেদনে স্পষ্ট করে বলা হয়নি। এগুলো হলো—নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫; পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ; ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ; সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ; ফৌজদারি কার্যবিধি (দ্বিতীয় সংশোধন); জাতীয় উপাত্ত ব্যবস্থাপনা অধ্যাদেশ; বাংলাদেশ শ্রম (সংশোধন) অধ্যাদেশ; মানবদেহে অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন অধ্যাদেশ; পুলিশ কমিশন অধ্যাদেশ; ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬; মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন অধ্যাদেশ, ২০২৬; ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষিভূমি সুরক্ষা অধ্যাদেশ; বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ (সংশোধন) অধ্যাদেশ; বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা (সংশোধন) অধ্যাদেশ; এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী কল্যাণ ট্রাস্ট (সংশোধন) অধ্যাদেশ।
বিল আকারে হুবহু উত্থাপনের সুপারিশ করা ৯৮টি অধ্যাদেশের তালিকায় রয়েছে—বাংলাদেশ ব্যাংক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪; জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪; উপজেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪; স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪; স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪; শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪; বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪; বিশেষ নিরাপত্তা বাহিনী (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪; জাতির পিতার পরিবার-সদস্যগণের নিরাপত্তা (রহিতকরণ) অধ্যাদেশ, ২০২৪; পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪; সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফাইন্যান্সিয়াল কর্পোরেশনসহ স্ব-শাসিত সংস্থাসমূহে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ অধ্যাদেশ, ২০২৪; বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪; আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪; বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) (রহিতকরণ) অধ্যাদেশ, ২০২৪; বাংলাদেশ আইন কর্মকর্তা (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪; মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫; আবগারি ও লবণ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫; আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫; বিশ্ববিদ্যালয় সংক্রান্ত কতিপয় আইন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫; শেখ রাসেল পল্লী উন্নয়ন একাডেমি, রংপুর (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫; শেখ হাসিনা পল্লী উন্নয়ন একাডেমি, জামালপুর (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫; বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫; বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ট্রাস্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫; বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫; বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫; শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়, খুলনা (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫; বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, সিলেট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫; পরিত্যক্ত বাড়ি (সম্পূরক বিধানাবলি) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫; সরকারি হিসাব নিরীক্ষা অধ্যাদেশ, ২০২৫; দেওয়ানি কার্যবিধি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫; আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশ, ২০২৫; গ্রামীণ ব্যাংক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫; জাতীয় সংসদের নির্বাচনি এলাকার সীমানা নির্ধারণ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫; সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫; সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫; বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫; অর্থ অধ্যাদেশ, ২০২৫; জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫; জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ, ২০২৫; নির্দিষ্টকরণ (সম্পূরক) অধ্যাদেশ, ২০২৫; নির্দিষ্টকরণ অধ্যাদেশ, ২০২৫; অর্থ সংক্রান্ত কতিপয় আইন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫; মৎস্য সংরক্ষণ ও নিরাপত্তা (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫; আইনগত সহায়তা প্রদান (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫; ফৌজদারি কার্যবিধি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫; সরকারি চাকরি (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশ, ২০২৫; মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ, ২০২৫; ভোটার তালিকা (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫; জাতীয় ক্রীড়া পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫; বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫; স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫; স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫; স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশ, ২০২৫; স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫; গাজীপুর ডিজিটাল বিশ্ববিদ্যালয় (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫; উপজেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫; নির্বাচন কমিশন সচিবালয় (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫; নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫; অর্থ সংক্রান্ত কতিপয় আইন (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশ, ২০২৫; আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (তৃতীয় সংশোধন) অধ্যাদেশ, ২০২৫; সাইবার সুরক্ষা (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫; দেওয়ানি আদালত (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫; গণপ্রতিনিধিত্ব আদেশ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫; ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫; জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর অধ্যাদেশ, ২০২৫; আমানত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫; বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ, ২০২৫; ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ, ২০২৫; রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ, ২০২৫; স্থানিক পরিকল্পনা অধ্যাদেশ, ২০২৫; গণপ্রতিনিধিত্ব আদেশ (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশ, ২০২৫; বৈদেশিক অনুদান (স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম) রেগুলেশন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫; সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফাইন্যান্সিয়াল কর্পোরেশনসহ স্ব-শাসিত সংস্থাসমূহে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫; বাণিজ্যিক আদালত অধ্যাদেশ, ২০২৬; নিবন্ধন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬; আইনগত সহায়তা প্রদান (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশ, ২০২৬; বন ও বৃক্ষ সংরক্ষণ অধ্যাদেশ, ২০২৬; বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) অধ্যাদেশ, ২০২৬; বাংলাদেশ বিল্ডিং রেগুলেটরি কর্তৃপক্ষ অধ্যাদেশ, ২০২৬; বাংলাদেশ হাওর ও জলাভূমি সংরক্ষণ অধ্যাদেশ, ২০২৬; রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ, ২০২৬; বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬; ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬; রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬; জুলাই গণঅভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) অধ্যাদেশ, ২০২৬; বাংলাদেশ বেসরকারি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (রহিতকরণ) অধ্যাদেশ, ২০২৬; মৎস্য সংরক্ষণ ও নিরাপত্তা (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬; বাংলাদেশ শিল্পকলা একাডেমি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬; ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬; নিবন্ধন (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশ, ২০২৬; ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ, ২০২৬; জাতীয় ক্রীড়া পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬; বাংলাদেশ গ্যাস (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬; কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ, ২০২৬; নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ, ২০২৬; বিনিময়যোগ্য দলিল (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬; বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬; এবং বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন অধ্যাদেশ, ২০২৬।