ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথও পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। এ বিষয়ে আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ সংসদ সচিবালয়ের সচিবের কাছে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছেন। চিঠিতে জানানো হয়েছে, আগামীকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে […]
ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথও পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
এ বিষয়ে আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ সংসদ সচিবালয়ের সচিবের কাছে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছেন।
চিঠিতে জানানো হয়েছে, আগামীকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের শপথ গ্রহণ কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচিত সদস্যদের এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ পাঠ পরিচালনা করবেন প্রধান নির্বাচন কমিশনার।
শপথ অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণের জন্য সংসদ সচিবালয়কে অনুরোধ জানানো হয়েছে চিঠিতে।