সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

অর্থনীতি
১:৪৬ পিএম, ৩১ জানুয়ারি ২০২৬

সকালে কমিয়ে রাতে বাড়ানো হলো সোনার দাম

সোনার বাজারে আবারও চরম অস্থিরতা দেখা দিয়েছে। দিনের শুরুতে দাম কমানো হলেও রাতেই উল্টো সিদ্ধান্ত নিয়ে সোনার দাম বাড়িয়েছে দেশের স্বর্ণ ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। সর্বশেষ ঘোষণায় প্রতি ভরিতে সর্বোচ্চ ৪ হাজার ৮২ টাকা পর্যন্ত দাম বাড়ানো হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) রাতে বাজুসের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন মূল্য […]

gold price in bangladesh

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

সোনার বাজারে আবারও চরম অস্থিরতা দেখা দিয়েছে। দিনের শুরুতে দাম কমানো হলেও রাতেই উল্টো সিদ্ধান্ত নিয়ে সোনার দাম বাড়িয়েছে দেশের স্বর্ণ ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। সর্বশেষ ঘোষণায় প্রতি ভরিতে সর্বোচ্চ ৪ হাজার ৮২ টাকা পর্যন্ত দাম বাড়ানো হয়েছে।

শনিবার (৩১ জানুয়ারি) রাতে বাজুসের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন মূল্য তালিকা অনুযায়ী রোববার (১ ফেব্রুয়ারি) থেকে সোনার নতুন দাম কার্যকর হবে। এর আগে একই দিন সকালে সোনার দাম কমানো হয়েছিল।

বাজুস জানায়, তেজাবি (পিওর গোল্ড) সোনার দাম বৃদ্ধির কারণে স্থানীয় বাজারে এই মূল্য সমন্বয় করা হয়েছে। ফলে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার প্রতি ভরির দাম বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৫৯ হাজার ৬৯৯ টাকা।

নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেট সোনার প্রতি ভরি ২ লাখ ৪৭ হাজার ৯১৮ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১২ হাজার ৫১৮ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার প্রতি ভরি ১ লাখ ৭৩ হাজার ৯১০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এদিকে দেশের বাজারে দাম বাড়লেও আন্তর্জাতিক বাজারে সোনার দামে বড় দরপতন দেখা গেছে। সোনা ও রুপার আন্তর্জাতিক দামের তথ্যভিত্তিক ওয়েবসাইট গোল্ডপ্রাইস ডট ওআরজি জানায়, বিশ্ববাজারে প্রতি আউন্স সোনার দাম নেমে এসেছে ৪ হাজার ৮৯৩ ডলারে, যা একদিন আগেও ছিল ৫ হাজার ২০০ ডলার। তার আগের দিন বৃহস্পতিবার এই দাম ৫ হাজার ৫৫০ ডলার ছাড়িয়েছিল।

সোনার দাম বাড়লেও রুপার দামে কোনো পরিবর্তন আনা হয়নি। বাজুসের সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেট রুপার প্রতি ভরি ৭ হাজার ২৯০ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ৬ হাজার ৯৪০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৯৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার প্রতি ভরি ৪ হাজার ৪৩২ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে।

উল্লেখ্য, গত সপ্তাহে বিশ্ববাজারে সোনার দামের ঊর্ধ্বগতির প্রভাব পড়ে দেশের বাজারেও। গত বৃহস্পতিবার সকালে বাজুস এক ধাপে ভরিপ্রতি ১৬ হাজার ২১৩ টাকা দাম বাড়িয়ে ২২ ক্যারেট সোনার দাম ২ লাখ ৮৬ হাজার টাকায় উন্নীত করে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। তবে ২৪ ঘণ্টা না যেতেই শুক্রবার সকালে ভরিতে সর্বোচ্চ ১৪ হাজার ৬০০ টাকা কমিয়ে দাম নামিয়ে আনা হয় ২ লাখ ৭১ হাজার টাকায়।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ