আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচদিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। বুধবার সন্ধ্যা ৬টার বুলেটিনে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে, আর মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে। এর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে অস্থায়ী বৃষ্টি বা ঝড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। বুলেটিনে আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক স্বাক্ষর […]
ছবি: সংগৃহীত
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচদিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে।
বুধবার সন্ধ্যা ৬টার বুলেটিনে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে, আর মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে। এর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে অস্থায়ী বৃষ্টি বা ঝড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। বুলেটিনে আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক স্বাক্ষর করেছেন।
আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানিয়েছেন, এই সময়কাল কালবৈশাখী ঝড়ের মৌসুম। আগামী ৪-৫ দিনে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। টানা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। ক্ষণিকের বৃষ্টি বা ঝড়ো হাওয়ার পর হালকা ভ্যাপসা গরম থাকতে পারে, তবে তীব্র গরমের সম্ভাবনা কম।
বুধবার সন্ধ্যা ৬টা থেকে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু স্থানে অস্থায়ী দমকা, ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এতে দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি কমতে পারে, বাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে বংপুর, ময়মনসিংহ ও সিলেটের কিছু জায়গা এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের দু’এক জায়গায় অস্থায়ী ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে রংপুর, ময়মনসিংহ ও সিলেটের অনেক জায়গা এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের কিছু জায়গায় অস্থায়ী দমকা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। ওইদিন দেশের দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, বাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
শনিবার ময়মনসিংহ ও সিলেটের অনেক জায়গা এবং রংপুর, ঢাকা, বরিশাল ও চট্টগ্রামের কিছু জায়গায় অস্থায়ী দমকা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশ ও প্রধানত শুষ্ক আবহাওয়া থাকবে। সারাদেশে দিনের ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
রোববার সন্ধ্যা ৬টা থেকে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের কিছু জায়গায় অস্থায়ী দমকা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে, রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই পাঁচদিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকবে।