সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বিশ্ব
৩:১২ পূর্বাহ্ন, ১৭ আগস্ট ২০২৫

সার্বিয়ায় তীব্র আকার ধারণ করেছে সরকারবিরোধী আন্দোলন

ব্যাপক পুলিশি বাধার মুখেও সার্বিয়ায় আরও তীব্র আকার ধারণ করেছে সরকারবিরোধী আন্দোলন। স্থানীয় সময় শনিবার (১৬ আগস্ট) রাজধানী বেলগ্রেডে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারগ্যাস নিক্ষেপ করে পুলিশ। ভ্যালিয়েভো শহরে ক্ষমতাসীন দল সার্বিয়ান প্রগ্রেসিভ পার্টি (এসএনএস)-এর কার্যালয় লক্ষ্য করে হামলা চালায় বিক্ষোভকারীরা। কার্যালয়ে পাথর ছোড়ে, জানালা ভেঙে ফেলে এবং ভাঙচুর চালায় তারা। কেউ কেউ নিক্ষেপ করে বাজি […]

সার্বিয়ায় তীব্র আকার ধারণ করেছে সরকারবিরোধী আন্দোলন
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

ব্যাপক পুলিশি বাধার মুখেও সার্বিয়ায় আরও তীব্র আকার ধারণ করেছে সরকারবিরোধী আন্দোলন। স্থানীয় সময় শনিবার (১৬ আগস্ট) রাজধানী বেলগ্রেডে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারগ্যাস নিক্ষেপ করে পুলিশ।

ভ্যালিয়েভো শহরে ক্ষমতাসীন দল সার্বিয়ান প্রগ্রেসিভ পার্টি (এসএনএস)-এর কার্যালয় লক্ষ্য করে হামলা চালায় বিক্ষোভকারীরা। কার্যালয়ে পাথর ছোড়ে, জানালা ভেঙে ফেলে এবং ভাঙচুর চালায় তারা। কেউ কেউ নিক্ষেপ করে বাজি ও ফ্লেয়ার।

বেশ কয়েক মাস ধরে বিক্ষোভ চললেও, সম্প্রতি আন্দোলনকারীদের ওপর পুলিশের নির্যাতনের অভিযোগ ওঠায় ব্যাপক মাত্রায় ছড়িয়ে পড়ে ক্ষোভ। এতদিন শান্তিপূর্ণ আন্দোলন চললেও বুধবার রাতে সংঘর্ষে আহত হয় ২৭ পুলিশ সদস্য ও প্রায় ৮০ জন বেসামরিক নাগরিক।

এছাড়াও আটক করা হয় ৪৭ জনকে। এরপর থেকেই বেড়ে চলেছে আন্দোলনের তীব্রতা।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ