ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রস্তুতি হিসেবে বুধবার (১০ ডিসেম্বর) সিইসির ভাষণ রেকর্ড করা হবে। এ জন্য বিটিভি ও বাংলাদেশ বেতারকে প্রস্তুত থাকতে নির্বাচন কমিশন চিঠি পাঠিয়েছে। ইসি জানায়, ১০ ডিসেম্বর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে রেওয়াজ অনুযায়ী সিইসি জাতির উদ্দেশে ভাষণ দেবেন এবং সেখানেই তফসিল ঘোষণা করা হতে পারে। ভাষণ রেকর্ডের পর দ্রুতই প্রচার […]
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রস্তুতি হিসেবে বুধবার (১০ ডিসেম্বর) সিইসির ভাষণ রেকর্ড করা হবে। এ জন্য বিটিভি ও বাংলাদেশ বেতারকে প্রস্তুত থাকতে নির্বাচন কমিশন চিঠি পাঠিয়েছে।
ইসি জানায়, ১০ ডিসেম্বর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে রেওয়াজ অনুযায়ী সিইসি জাতির উদ্দেশে ভাষণ দেবেন এবং সেখানেই তফসিল ঘোষণা করা হতে পারে। ভাষণ রেকর্ডের পর দ্রুতই প্রচার করা হবে।
নির্বাচন কমিশনারদের বরাত দিয়ে জানা গেছে, ১১ ডিসেম্বরের মধ্যেই তফসিল ঘোষণা হওয়ার সম্ভাবনা আছে। ভোটগ্রহণ হতে পারে আগামী ৮–১২ ফেব্রুয়ারির মধ্যে।