অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস–এর সঙ্গে বিদায়ি সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। এ সময় প্রধান উপদেষ্টা সেনাপ্রধানের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, গতকাল তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে উভয়ে পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি দায়িত্বকালীন বিভিন্ন বিষয় নিয়ে সংক্ষিপ্ত […]
ছবি: সংগৃহীত
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস–এর সঙ্গে বিদায়ি সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। এ সময় প্রধান উপদেষ্টা সেনাপ্রধানের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, গতকাল তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে উভয়ে পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি দায়িত্বকালীন বিভিন্ন বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন।
প্রধান উপদেষ্টা তাঁর বক্তব্যে জাতীয় সংসদ নির্বাচনসহ সামগ্রিক আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন। বিশেষ করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সেনাবাহিনীর সহযোগিতার জন্য তিনি সেনাপ্রধানকে আন্তরিক কৃতজ্ঞতা জানান।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সংশ্লিষ্ট গণভোট উপলক্ষে সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষায় প্রায় ৯ লাখ ৫৮ হাজার সদস্য মোতায়েন করা হয়। এর মধ্যে সেনাবাহিনীর সদস্য ছিলেন ১ লাখ ৩ হাজার। পাশাপাশি দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় সেনাবাহিনী সক্রিয় ভূমিকা পালন করে যাচ্ছে।