জনপ্রিয় মার্কিন সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এর অভিনেতা জিয়ানকার্লো এসপোসিতো ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বলে সৌদি আরবভিত্তিক একাধিক গণমাধ্যম দাবি করেছে। তবে এ বিষয়ে অভিনেতার পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, সৌদি আরবে তার নতুন চলচ্চিত্র ‘সেভেন ডগস’-এর শুটিং চলাকালে তিনি ইসলাম গ্রহণ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সৌদি আরবের জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটির চেয়ারম্যান […]
জনপ্রিয় মার্কিন সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এর অভিনেতা জিয়ানকার্লো এসপোসিতো ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বলে সৌদি আরবভিত্তিক একাধিক গণমাধ্যম দাবি করেছে। তবে এ বিষয়ে অভিনেতার পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, সৌদি আরবে তার নতুন চলচ্চিত্র ‘সেভেন ডগস’-এর শুটিং চলাকালে তিনি ইসলাম গ্রহণ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সৌদি আরবের জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটির চেয়ারম্যান তুর্কি আলালশেখ প্রকাশিত একটি ভিডিওতে এসপোসিতোকে একটি মসজিদে উপস্থিত থাকতে এবং নামাজে অংশ নিতে দেখা যায়।
জানা গেছে, সৌদি আরবে অবস্থানকালে স্থানীয় মুসলিমদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ও বিভিন্ন ধর্মীয় পরিবেশে অংশগ্রহণের মাধ্যমে ইসলামের প্রতি আগ্রহী হয়ে ওঠেন তিনি। পরে ‘শাহাদা’ পাঠের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ইসলাম গ্রহণ করেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়। তবে ধর্মান্তরের খবর নিয়ে এসপোসিতো নিজে এখনো কোনো মন্তব্য করেননি।
জিয়ানকার্লো এসপোসিতো ‘ব্রেকিং ব্যাড’ ও ‘বেটার কল সল’ সিরিজে গাস ফ্রিং চরিত্রে অভিনয়ের মাধ্যমে বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেন। এছাড়া ‘দ্য ম্যান্ডালোরিয়ান’, ‘দ্য বয়েজ’ এবং ‘গডফাদার অব হারলেম’-সহ একাধিক জনপ্রিয় প্রযোজনায় অভিনয় করেছেন তিনি।