সৌদি আরবের রাজধানী রিয়াদে ভিক্ষাবৃত্তির অভিযোগে চার বিদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে বাংলাদেশি ও ভারতীয় নাগরিক রয়েছেন বলে জানিয়েছে সৌদি সংবাদমাধ্যম আল-সাবক। মঙ্গলবার (২০ অক্টোবর) প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, রিয়াদ অঞ্চলে ভিক্ষা করার সময় ওই চারজনকে আটক করা হয়। তবে গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে কতজন বাংলাদেশি এবং কতজন ভারতীয়, সে […]
ছবি: সংগৃহীত
সৌদি আরবের রাজধানী রিয়াদে ভিক্ষাবৃত্তির অভিযোগে চার বিদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে বাংলাদেশি ও ভারতীয় নাগরিক রয়েছেন বলে জানিয়েছে সৌদি সংবাদমাধ্যম আল-সাবক।
মঙ্গলবার (২০ অক্টোবর) প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, রিয়াদ অঞ্চলে ভিক্ষা করার সময় ওই চারজনকে আটক করা হয়। তবে গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে কতজন বাংলাদেশি এবং কতজন ভারতীয়, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
সৌদি পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে দেশটির প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। দেশজুড়ে ভিক্ষাবৃত্তি বন্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চলমান উদ্যোগের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে।
এদিকে সৌদি আরবের নিরাপত্তা বাহিনী সাধারণ মানুষকে অনুমোদিত মাধ্যম ব্যবহার করে দান-খয়রাত করার আহ্বান জানিয়েছে। কর্তৃপক্ষের মতে, নির্ধারিত ও বৈধ ব্যবস্থার মাধ্যমে সহায়তা দেওয়া হলে প্রকৃত অভাবী মানুষের কাছে অর্থ পৌঁছানো সহজ হয়। পাশাপাশি ভিক্ষাবৃত্তির মতো অবৈধ কর্মকাণ্ড নিয়ন্ত্রণেও তা সহায়ক হতে পারে।
কর্তৃপক্ষ জানিয়েছে, সমাজের সর্বস্তরে ভিক্ষাবৃত্তি বন্ধ করা এবং প্রকৃত অসচ্ছল মানুষের কাছে সহায়তা পৌঁছে দেওয়াই এ উদ্যোগের মূল লক্ষ্য।