সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
৪:৩৩ অপরাহ্ন, ২০ জুলাই ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলবিরোধীদের আনন্দিত করেছে: ইরান

২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা জয়ের জন্য স্পেনকে অভিনন্দন জানিয়েছে ইরান। একই সঙ্গে দেশটির নেতারা দাবি করেছেন, স্পেনের এই জয় বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলবিরোধী মানুষের মধ্যেও আনন্দের সৃষ্টি করেছে। সোমবার (২০ জুলাই) তেহরান থেকে দেওয়া এক বিবৃতিতে ইরানের পক্ষ থেকে স্পেনের সাফল্যের প্রশংসা করা হয়। ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ […]

স্পেনের বিশ্বকাপ জয় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলবিরোধীদের আনন্দিত করেছে: ইরান

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা জয়ের জন্য স্পেনকে অভিনন্দন জানিয়েছে ইরান। একই সঙ্গে দেশটির নেতারা দাবি করেছেন, স্পেনের এই জয় বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলবিরোধী মানুষের মধ্যেও আনন্দের সৃষ্টি করেছে।

সোমবার (২০ জুলাই) তেহরান থেকে দেওয়া এক বিবৃতিতে ইরানের পক্ষ থেকে স্পেনের সাফল্যের প্রশংসা করা হয়।

ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেন, ফিলিস্তিনিদের প্রতি স্পেনের সমর্থন এবং ইরানের বিষয়ে তাদের অবস্থান দেশটির স্বাধীনতা ও আত্মমর্যাদাবোধের প্রতিফলন। তার ভাষায়, স্পেনের এই জয় শুধু দেশটির জনগণকেই নয়, বরং বিশ্বের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ন্যায়বিচারে বিশ্বাসী বহু মানুষকেও আনন্দিত করেছে।

সাম্প্রতিক সময়ে গাজা উপত্যকায় ইসরায়েলের সামরিক অভিযানের সমালোচনা এবং ইরানকে ঘিরে সংঘাতের বিরোধিতা করায় স্পেন সরকার ও দেশটির জাতীয় ফুটবল দল সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনায় আসে। ইরানের কর্মকর্তারাও এসব অবস্থানের প্রশংসা করেছেন।

অন্যদিকে আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই প্রকাশ্যে ইসরায়েলের নীতির প্রতি সমর্থন জানিয়েছেন। বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার পক্ষেও অনেক ইসরায়েলি রাজনীতিক ও সমর্থক অবস্থান নিয়েছিলেন।

এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, আগ্রাসন, গণহত্যা ও নিপীড়নের বিরুদ্ধে স্পেনের সাম্প্রতিক অবস্থান এবং তাদের জাতীয় ফুটবল দলের আচরণ প্রশংসার দাবিদার।

উল্লেখ্য, রোববার নিউইয়র্ক-নিউ জার্সিতে অনুষ্ঠিত বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয় স্পেন।

সূত্র: আল জাজিরা।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ