সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

ধর্ম
৩:৫৮ অপরাহ্ন, ২২ মে ২০২৬

হজযাত্রীদের জন্য চালু হলো ‘রোবোবাস’

হজযাত্রীদের চলাচল আরও সহজ ও আধুনিক করতে নতুন উদ্যোগ নিয়েছে সৌদি আরব। মদিনার ঐতিহাসিক কুবা মসজিদ এলাকায় পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে চালকবিহীন ‘রোবোবাস’। সৌদি পরিবহণ কর্তৃপক্ষ জানিয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা ও উন্নত সেন্সর প্রযুক্তিনির্ভর এই বাসগুলো সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে চলতে পারে। হাজিদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতেই এই ব্যবস্থা চালু করা হয়েছে। বিদ্যুৎচালিত প্রতিটি রোবোবাসে একসঙ্গে […]

হজযাত্রীদের জন্য চালু হলো ‘রোবোবাস’

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

হজযাত্রীদের চলাচল আরও সহজ ও আধুনিক করতে নতুন উদ্যোগ নিয়েছে সৌদি আরব। মদিনার ঐতিহাসিক কুবা মসজিদ এলাকায় পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে চালকবিহীন ‘রোবোবাস’।

সৌদি পরিবহণ কর্তৃপক্ষ জানিয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা ও উন্নত সেন্সর প্রযুক্তিনির্ভর এই বাসগুলো সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে চলতে পারে। হাজিদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতেই এই ব্যবস্থা চালু করা হয়েছে।

বিদ্যুৎচালিত প্রতিটি রোবোবাসে একসঙ্গে প্রায় ২০ জন যাত্রী ভ্রমণ করতে পারবেন। বাসগুলোতে লিডার প্রযুক্তি, এআই সিস্টেম এবং ৩৬০ ডিগ্রি ক্যামেরা সংযুক্ত রয়েছে। ফলে আশপাশের পরিবেশ বিশ্লেষণ করে ভিড়ের মধ্যেও নিরাপদভাবে চলাচল করতে সক্ষম এসব যান।

বর্তমানে প্রায় ৭০০ মিটার দীর্ঘ নির্ধারিত একটি রুটে পরীক্ষামূলকভাবে বাসগুলো পরিচালনা করা হচ্ছে। পুরো কার্যক্রম ৬০ দিনের ট্রায়াল প্রকল্পের আওতায় পর্যবেক্ষণ করা হবে। এ সময়ে যাত্রী নিরাপত্তা, প্রযুক্তিগত সক্ষমতা ও সার্বিক কার্যকারিতা মূল্যায়ন করবে কর্তৃপক্ষ।

সৌদি আরবের ‘ভিশন ২০৩০’ পরিকল্পনার অংশ হিসেবে প্রযুক্তিনির্ভর পরিবহণ ব্যবস্থা সম্প্রসারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ভবিষ্যতে পবিত্র স্থানগুলোতে হাজিদের চলাচলে আরও আধুনিক ও স্মার্ট সেবা যুক্ত করার পরিকল্পনাও রয়েছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ