সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

ধর্ম
১:৩৯ অপরাহ্ন, ২৫ মে ২০২৬

হজ পালন করতে গিয়ে সৌদি আরবে ২৮ বাংলাদেশির মৃত্যু

চলতি বছরের হজ পালন করতে গিয়ে সৌদি আরবে এখন পর্যন্ত ২৮ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ১৯ জন পুরুষ এবং ৯ জন নারী রয়েছেন। সোমবার বিমান বাংলাদেশ এয়ারলাইনস, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এবং বাংলাদেশ হজ অফিস যৌথভাবে এ তথ্য জানিয়েছে। প্রাপ্ত তথ্যে জানা গেছে, মারা যাওয়া হজযাত্রীদের মধ্যে ১৯ জন মক্কায় এবং ৯ […]

হজ পালন করতে গিয়ে সৌদি আরবে ২৮ বাংলাদেশির মৃত্যু

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

চলতি বছরের হজ পালন করতে গিয়ে সৌদি আরবে এখন পর্যন্ত ২৮ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ১৯ জন পুরুষ এবং ৯ জন নারী রয়েছেন।

সোমবার বিমান বাংলাদেশ এয়ারলাইনস, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এবং বাংলাদেশ হজ অফিস যৌথভাবে এ তথ্য জানিয়েছে।

প্রাপ্ত তথ্যে জানা গেছে, মারা যাওয়া হজযাত্রীদের মধ্যে ১৯ জন মক্কায় এবং ৯ জন মদিনায় ইন্তেকাল করেছেন।

এ বছর এখন পর্যন্ত বাংলাদেশ থেকে মোট ৭৯ হাজার ১৬৪ জন হজযাত্রী ও সংশ্লিষ্ট ব্যবস্থাপনা দলের সদস্য সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৪৬৪ জন এবং বেসরকারি হজ এজেন্সির মাধ্যমে গেছেন ৭৩ হাজার ৯২৬ জন। এছাড়া বিভিন্ন প্রশাসনিক ও কারিগরি টিমের সদস্য রয়েছেন ৭৭৪ জন।

হজযাত্রী পরিবহনে এ পর্যন্ত মোট ২০১টি বিশেষ ফ্লাইট পরিচালনা করা হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালনা করেছে ৯৮টি ফ্লাইট, সৌদি এয়ারলাইনস ৭৩টি এবং ফ্লাইনাস পরিচালনা করেছে ৩০টি ফ্লাইট।

যাত্রী পরিবহনের হিসাবে বিমান বাংলাদেশ এয়ারলাইনসে গেছেন ৩৮ হাজার ৭০২ জন, সৌদি এয়ারলাইনসে ২৭ হাজার ৩৪০ জন এবং ফ্লাইনাসে ১২ হাজার ১৫৭ জন হজযাত্রী।

আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বাংলাদেশ থেকে হজ ফ্লাইট শুরু হয়েছিল ১৮ এপ্রিল। হজ শেষে হাজিদের নিয়ে প্রথম ফিরতি ফ্লাইট বাংলাদেশে আসবে ৩০ মে। পুরো ফিরতি কার্যক্রম শেষ হওয়ার কথা ৩০ জুন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ