হরমুজ প্রণালিকে কেন্দ্র করে উত্থাপিত একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাস হয়নি। চীন ও রাশিয়ার ভেটোর কারণে প্রস্তাবটি শেষ পর্যন্ত বাতিল হয়ে যায়। ভোটাভুটিতে ১১টি দেশ প্রস্তাবের পক্ষে অবস্থান নিলেও দুই স্থায়ী সদস্য চীন ও রাশিয়া এর বিপক্ষে ভোট দেয়। আরও দুই দেশ ভোটদানে বিরত থাকে। হরমুজ প্রণালি ঘিরে চলমান উত্তেজনা প্রশমনের লক্ষ্যেই প্রস্তাবটি […]
ছবি: সংগৃহীত
হরমুজ প্রণালিকে কেন্দ্র করে উত্থাপিত একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাস হয়নি। চীন ও রাশিয়ার ভেটোর কারণে প্রস্তাবটি শেষ পর্যন্ত বাতিল হয়ে যায়।
ভোটাভুটিতে ১১টি দেশ প্রস্তাবের পক্ষে অবস্থান নিলেও দুই স্থায়ী সদস্য চীন ও রাশিয়া এর বিপক্ষে ভোট দেয়। আরও দুই দেশ ভোটদানে বিরত থাকে।
হরমুজ প্রণালি ঘিরে চলমান উত্তেজনা প্রশমনের লক্ষ্যেই প্রস্তাবটি আনা হয়েছিল। তবে স্থায়ী সদস্যদের ভেটোর ফলে তা আর অনুমোদন পায়নি। এতে মধ্যপ্রাচ্যের সংকট নিরসনে কূটনৈতিক উদ্যোগ আরও জটিল হয়ে পড়ল।
বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহের জন্য হরমুজ প্রণালির গুরুত্ব অত্যন্ত বেশি। তাই এ বিষয়ে বড় শক্তিগুলোর মধ্যে ঐকমত্য তৈরি করা জরুরি ছিল। কিন্তু চীন ও রাশিয়ার আপত্তিতে সেই উদ্যোগ ভেস্তে গেছে।
ফলে মধ্যপ্রাচ্যে নতুন করে অনিশ্চয়তা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সূত্র: আল-জাজিরা