সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
৬:০৩ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০২৬

হরমুজ প্রণালি খুলে দেওয়ার পরিকল্পনায় খামেনির সমর্থন আছে: পেজেশকিয়ান

হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার জন্য ইরানের নতুন পরিকল্পনা দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সঙ্গে সমন্বয় করেই নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। শনিবার (২৬ সেপ্টেম্বর) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত এক সাক্ষাৎকারের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দুবাইভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিবিএসকে দেওয়া সাক্ষাৎকারে পেজেশকিয়ান বলেন, যুক্তরাষ্ট্র ইরানের প্রস্তাব গ্রহণ করে নিজেদের […]

হরমুজ প্রণালি খুলে দেওয়ার পরিকল্পনায় খামেনির সমর্থন আছে: পেজেশকিয়ান
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার জন্য ইরানের নতুন পরিকল্পনা দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সঙ্গে সমন্বয় করেই নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

শনিবার (২৬ সেপ্টেম্বর) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত এক সাক্ষাৎকারের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দুবাইভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিবিএসকে দেওয়া সাক্ষাৎকারে পেজেশকিয়ান বলেন, যুক্তরাষ্ট্র ইরানের প্রস্তাব গ্রহণ করে নিজেদের প্রতিশ্রুতি অনুযায়ী দায়িত্ব পালন করলে তেহরানও নিজেদের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ প্রকাশিত সাক্ষাৎকারের অংশবিশেষে পেজেশকিয়ান বলেন, “সর্বোচ্চ নেতার সঙ্গে সমন্বয় করা হয়েছে।”

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র প্রস্তাবটি গ্রহণ করে নিজেদের দায়িত্ব পালন করলে ইরানও একইভাবে প্রতিশ্রুতি রক্ষা করবে। এ ক্ষেত্রে কোনো সমস্যা হবে না বলেও মন্তব্য করেন তিনি।

ইরানের প্রস্তাব অনুযায়ী, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হলে সাত দিনের মধ্যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় নৌ চলাচলের জন্য খুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে। এর পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা আবার শুরুর কথাও রয়েছে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহনপথ হরমুজ প্রণালি যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের অন্যতম প্রধান ইস্যুতে পরিণত হয়েছে। চলমান সংঘাতের মধ্যে প্রণালিটি পুনরায় খুলে দেওয়া নিয়ে ইরানের প্রস্তাবকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগের সম্ভাবনাও সামনে এসেছে।

তবে প্রস্তাবটি নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান এখনও চূড়ান্ত নয়।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ