কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনা জোরদার করতে নতুন একটি সংস্থা গঠনের ঘোষণা দিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ জানিয়েছে, পারস্য উপসাগরের এই গুরুত্বপূর্ণ নৌপথ আরও সমন্বিতভাবে পরিচালনার লক্ষ্যেই নেওয়া হয়েছে এই উদ্যোগ। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, নতুন সংস্থাটির নাম রাখা হয়েছে ‘পারসিয়ান গালফ স্ট্রেট অথরিটি’ বা পারস্য উপসাগরীয় […]
ফাইল ছবি
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনা জোরদার করতে নতুন একটি সংস্থা গঠনের ঘোষণা দিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ জানিয়েছে, পারস্য উপসাগরের এই গুরুত্বপূর্ণ নৌপথ আরও সমন্বিতভাবে পরিচালনার লক্ষ্যেই নেওয়া হয়েছে এই উদ্যোগ।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, নতুন সংস্থাটির নাম রাখা হয়েছে ‘পারসিয়ান গালফ স্ট্রেট অথরিটি’ বা পারস্য উপসাগরীয় প্রণালি কর্তৃপক্ষ। এই কর্তৃপক্ষ হরমুজ প্রণালির নৌ-নিরাপত্তা, কৌশলগত তদারকি এবং সামগ্রিক কার্যক্রম পরিচালনার দায়িত্ব পালন করবে।
এছাড়া প্রণালির নিরাপত্তা পরিস্থিতি, জাহাজ চলাচল এবং যেকোনো পরিবর্তন বা সতর্কতামূলক তথ্য তাৎক্ষণিকভাবে প্রকাশ করবে নতুন এই সংস্থা। রিয়েল-টাইম তথ্য পর্যবেক্ষণের ব্যবস্থাও রাখা হচ্ছে বলে জানানো হয়েছে।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট হিসেবে পরিচিত হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ ও নজরদারি আরও শক্তিশালী করতেই তেহরানের এই পদক্ষেপ বলে ধারণা করা হচ্ছে। সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনা ও সামরিক অস্থিরতার মধ্যেই ইরানের এ সিদ্ধান্ত বিশেষ গুরুত্ব পাচ্ছে।