সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

জাতীয়
১১:৪৪ এএম, ২৬ ডিসেম্বর ২০২৫

হাদির স্মরণে ওলামাদের কণ্ঠে প্রতিবাদের শপথ

শহীদ শরীফ ওসমান বিন হাদির স্মরণে সর্বদলীয় ওলামা-মাশায়েখের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ আসর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা অন্যায়ের বিরুদ্ধে আপসহীন অবস্থানের আহ্বান জানান। বক্তারা বলেন, হাদি নিজের জীবন দিয়ে ন্যায়, স্বাধীনতা ও মর্যাদার পক্ষে সাক্ষ্য রেখে গেছেন। তার আত্মত্যাগ প্রমাণ করে— অন্যায়ের কাছে মাথা নত না […]

হাদির স্মরণে ওলামাদের কণ্ঠে প্রতিবাদের শপথ
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

শহীদ শরীফ ওসমান বিন হাদির স্মরণে সর্বদলীয় ওলামা-মাশায়েখের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ আসর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা অন্যায়ের বিরুদ্ধে আপসহীন অবস্থানের আহ্বান জানান।

বক্তারা বলেন, হাদি নিজের জীবন দিয়ে ন্যায়, স্বাধীনতা ও মর্যাদার পক্ষে সাক্ষ্য রেখে গেছেন। তার আত্মত্যাগ প্রমাণ করে— অন্যায়ের কাছে মাথা নত না করাই সত্যিকারের মানবিকতা।

তারা সাংস্কৃতিক আগ্রাসনসহ সব ধরনের আধিপত্যবাদী আচরণের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান এবং বলেন, সীমান্ত হত্যা, পরিবেশ ধ্বংস ও জাতীয় স্বার্থবিরোধী চাপ কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

বক্তারা শপথ করে বলেন, “আজ থেকে আমরা সবাই হাদি হবো— আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াবো।”
আলোচনা শেষে ওলামা-মাশায়েখরা শহীদ হাদির কবর জিয়ারত করেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ