সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

জাতীয়
২:০৩ পিএম, ২৬ মার্চ ২০২৬

হাদি হত্যার আসামিদের ভারত থেকে দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে

ওসমান হাদি হত্যা মামলার আসামিদের ভারত থেকে দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতের কাছে আসামিদের হস্তান্তরের আনুষ্ঠানিক অনুরোধ পাঠানো হয়েছে। দুই দেশের বন্দি বিনিময় চুক্তির আওতায় […]

হাদি হত্যার আসামিদের ভারত থেকে দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

ওসমান হাদি হত্যা মামলার আসামিদের ভারত থেকে দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতের কাছে আসামিদের হস্তান্তরের আনুষ্ঠানিক অনুরোধ পাঠানো হয়েছে। দুই দেশের বন্দি বিনিময় চুক্তির আওতায় তাদের দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজারবাগ পুলিশ লাইনই স্বাধীনতা যুদ্ধের প্রথম প্রেক্ষাপট তৈরি করেছিল। ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতে এখানেই প্রথম গণহত্যা চালানো হয় বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, সেই সময় মেজর জিয়াউর রহমান চট্টগ্রামে বিদ্রোহ ঘোষণা করেন এবং ২৬ মার্চ প্রথম প্রহরে স্বাধীনতার ঘোষণা দেন। পরে ২৭ মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তিনি আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণা প্রচার করেন বলেও মন্তব্য করেন তিনি।

শহীদদের আত্মত্যাগ স্মরণ করে সালাহউদ্দিন আহমদ বলেন, রাজারবাগ পুলিশ লাইন থেকেই স্বাধীনতা যুদ্ধের সূচনা হয়েছিল। তিনি জানান, সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর তিনি জিয়াউর রহমানের সমাধিতেও শ্রদ্ধা জানান এবং পরে রাজারবাগে আসেন।

এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির, ডিএমপি কমিশনারের ভারপ্রাপ্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. সরওয়ারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ