শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুরের পর থেকে ছাত্র-জনতার অংশগ্রহণে শুরু হওয়া এ কর্মসূচি রাত পর্যন্ত অব্যাহত ছিল। অবরোধকারীরা জানান, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত পরিকল্পনাকারী ও সরাসরি সংশ্লিষ্টদের গ্রেপ্তার না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না। প্রয়োজনে প্রধান উপদেষ্টার […]
শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুরের পর থেকে ছাত্র-জনতার অংশগ্রহণে শুরু হওয়া এ কর্মসূচি রাত পর্যন্ত অব্যাহত ছিল।
অবরোধকারীরা জানান, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত পরিকল্পনাকারী ও সরাসরি সংশ্লিষ্টদের গ্রেপ্তার না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না। প্রয়োজনে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাওয়ের কর্মসূচিতে যেতে বাধ্য হবেন বলেও হুঁশিয়ারি দেন তারা।
এর আগে শুক্রবার বিকেলে ইনকিলাব মঞ্চ তাদের ফেসবুক পোস্টে হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগে অবস্থান নেওয়ার আহ্বান জানায়। আহ্বানে সাড়া দিয়ে সন্ধ্যার পরও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সেখানে জড়ো হন।
অবরোধের ফলে শাহবাগ মোড় দিয়ে যান চলাচল বন্ধ হয়ে পড়ে, এতে আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়।
কর্মসূচিতে সংগঠনের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের বলেন, শহীদ হাদি হত্যার সঙ্গে জড়িত সবাইকে গ্রেপ্তার করে বিচারের আওতায় না আনা পর্যন্ত আন্দোলন চলবে। আজ শাহবাগ অবরোধ করা হয়েছে, প্রয়োজনে আগামী দিনগুলোতেও কর্মসূচি অব্যাহত থাকবে।
এদিকে হাদির ভাই শরিফ ওমর বিন হাদি বলেন, সরকারের আচরণে বিচারপ্রক্রিয়া নিয়ে আন্তরিকতার ঘাটতি স্পষ্ট। তিনি সতর্ক করে বলেন, বিচার নিশ্চিত না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
পূর্বঘোষণা অনুযায়ী, শুক্রবার জুমার নামাজের পর শাহবাগ অবরোধ করে বিক্ষোভ শুরু করে ইনকিলাব মঞ্চ। টানা কয়েক ঘণ্টার কর্মসূচিতে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কে স্থবিরতা দেখা দেয়।