সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
১:৫৮ অপরাহ্ন, ২ জুন ২০২৬

হিজবুল্লাহর সঙ্গে ট্রাম্পের ফোনালাপ, যুদ্ধবিরতির দাবি ঘিরে নতুন আলোচনা

লেবাননে চলমান সংঘাত অবসান এবং ইসরাইলের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকরের লক্ষ্যে হিজবুল্লাহর সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার তিনি এ দাবি করেন। বৈরুতের শহরতলিতে ইসরাইলি বাহিনীর নতুন করে উচ্ছেদ আদেশ জারির পর ট্রাম্পের এ মন্তব্যকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, উচ্চপদস্থ […]

হিজবুল্লাহর সঙ্গে ট্রাম্পের ফোনালাপ, যুদ্ধবিরতির দাবি ঘিরে নতুন আলোচনা

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

লেবাননে চলমান সংঘাত অবসান এবং ইসরাইলের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকরের লক্ষ্যে হিজবুল্লাহর সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার তিনি এ দাবি করেন। বৈরুতের শহরতলিতে ইসরাইলি বাহিনীর নতুন করে উচ্ছেদ আদেশ জারির পর ট্রাম্পের এ মন্তব্যকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, উচ্চপদস্থ প্রতিনিধিদের মাধ্যমে হিজবুল্লাহর সঙ্গে তার “খুব ভালো” ফোনালাপ হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, আলোচনায় উভয় পক্ষ সব ধরনের গোলাগুলি বন্ধে সম্মত হয়েছে। চুক্তি অনুযায়ী ইসরাইল আর হিজবুল্লাহর ওপর হামলা চালাবে না এবং হিজবুল্লাহও ইসরাইলে আক্রমণ করবে না।

ট্রাম্প আরও জানান, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গেও তার একটি ফলপ্রসূ আলোচনা হয়েছে। একই সঙ্গে তিনি স্পষ্ট করে বলেন, বৈরুতে কোনো মার্কিন সেনা পাঠানো হবে না এবং যেসব সেনা সেখানে যাওয়ার পথে ছিল, তাদের ফিরিয়ে নেওয়া হয়েছে।

তবে হোয়াইট হাউসের প্রেস অফিস এ বিষয়ে ট্রাম্পের সোশ্যাল মিডিয়া পোস্টের বাইরে আলাদা কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

ট্রাম্পের এই বার্তার পর লেবাননের রাজনৈতিক অঙ্গনেও প্রতিক্রিয়া দেখা যায়। হিজবুল্লাহর সংসদ সদস্য হাসান ফাদলাল্লাহ বলেন, হিজবুল্লাহ সমগ্র লেবাননে একটি “পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি” সমর্থন করে, যা পরে লেবাননের ভূখণ্ড থেকে ইসরাইলি সেনা প্রত্যাহারের পথ তৈরি করতে পারে। তবে বৈরুতে হামলা বন্ধের বিনিময়ে উত্তর ইসরাইলে হিজবুল্লাহর হামলা বন্ধের মতো আংশিক যুদ্ধবিরতির প্রস্তাব তারা গ্রহণ করেনি।

লেবাননের প্রেসিডেন্সিও জানায়, হিজবুল্লাহ পারস্পরিক হামলা বন্ধের একটি মার্কিন প্রস্তাবে সম্মতি দিয়েছে।

অন্যদিকে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কড়া অবস্থানই বজায় রেখেছেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, হিজবুল্লাহ যদি ইসরাইলের শহর ও নাগরিকদের ওপর হামলা বন্ধ না করে, তাহলে বৈরুতের সন্ত্রাসী আস্তানায় হামলা অব্যাহত থাকবে। নেতানিয়াহুর দাবি, দক্ষিণ লেবাননে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর অভিযানও চলবে।

ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজও হুঁশিয়ারি দিয়ে বলেছেন, হিজবুল্লাহর হামলা বন্ধ না হলে বৈরুতে শান্তি ফিরবে না। এ পরিস্থিতিতে বৈরুতের দক্ষিণাঞ্চলের বাসিন্দাদের মধ্যে নতুন করে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

এদিকে ইরান চলমান মার্কিন আলোচনার পথ থেকে সরে এসেছে বলে যে গুঞ্জন উঠেছিল, ট্রাম্প তা নাকচ করে দিয়েছেন। তেহরানের একটি প্রতিবেদনে বলা হয়েছিল, লেবাননে ইসরাইলের হামলা বাড়ায় ইরান মধ্যস্থতাকারীদের মাধ্যমে ওয়াশিংটনের সঙ্গে আলোচনা স্থগিত করেছে। তবে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে আলোচনা “অত্যন্ত দ্রুতগতিতে” চলছে।

দীর্ঘদিনের এই সংঘাতের আড়ালে কূটনৈতিক তৎপরতাও অব্যাহত রয়েছে। গত সপ্তাহে মার্কিন প্রতিরক্ষা দপ্তরের নীতিবিষয়ক আন্ডার সেক্রেটারি এলব্রিজ কোলবি ইসরাইল ও লেবাননের সামরিক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। একইভাবে মার্কো রুবিও ওয়াশিংটনে ইসরাইল ও লেবাননের রাষ্ট্রদূতদের নিয়ে সরাসরি বৈঠক করেন, যা গত চার দশকের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের মুখোমুখি আলোচনা হিসেবে বিবেচিত হচ্ছে।

লেবাননের প্রধান সামরিক ও রাজনৈতিক শক্তি হিসেবে হিজবুল্লাহকে বাদ দিয়ে স্থায়ী সমাধান কঠিন হবে বলেই মনে করছেন বিশ্লেষকেরা। ট্রাম্পের সর্বশেষ ফোনালাপের দাবি সেই জটিলতাকেই আরও স্পষ্ট করে তুলেছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ