ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে— এ নিয়ে আর কোনো সংশয় নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। পোস্টে শফিকুল আলম বলেন, সাধারণ নির্বাচন ও গণভোট হতে এখন আর মাত্র সাত সপ্তাহ বাকি— মোট ৪৯ দিন। নির্বাচন […]
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে— এ নিয়ে আর কোনো সংশয় নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।
পোস্টে শফিকুল আলম বলেন, সাধারণ নির্বাচন ও গণভোট হতে এখন আর মাত্র সাত সপ্তাহ বাকি— মোট ৪৯ দিন। নির্বাচন সময়মতো হবে কি না, সে বিষয়ে তার কখনোই সন্দেহ ছিল না; যদিও পরিস্থিতির কারণে কিছু সময় তাকে প্রকাশ্য আশাবাদে সংযত থাকতে হয়েছে। তবে সাম্প্রতিক ঘটনাবলি নির্বাচন নিয়ে সমালোচকদের মনে থাকা শেষ অনিশ্চয়তাটুকুও দূর করে দিয়েছে। ফলে ১২ ফেব্রুয়ারির নির্বাচন নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে কি না— সে প্রশ্ন আর নেই।
তিনি আরও জানান, আগামী এক-দুদিনের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার কার্যক্রম শুরু হবে। এরপর হাজার হাজার প্রার্থী নিজ নিজ নির্বাচনী এলাকায় ফিরবেন। একই সঙ্গে ছাপাখানাগুলো পুরোপুরি সচল হবে এবং টেলিভিশন চ্যানেলগুলোতে নির্বাচনকেন্দ্রিক আলোচনা ও বিতর্ক শুরু হবে, যার প্রতিধ্বনি গ্রাম পর্যায় পর্যন্ত পৌঁছাবে।
স্ট্যাটাসের শেষাংশে প্রেস সচিব বলেন, বাংলাদেশ বর্তমানে গভীর ক্ষত বহন করছে। ক্রমবর্ধমান এই বিভাজন নিরাময়ের একমাত্র উপায় হলো একটি সত্যিকার অর্থে বিশ্বাসযোগ্য ও গ্রহণযোগ্য নির্বাচন।