সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

উত্তর আমেরিকা
১২:৩৮ অপরাহ্ন, ২১ মে ২০২৬

১৮০ কোটি ডলার ক্ষতিপূরণ দিচ্ছে ট্রাম্প প্রশাসন, আবেদন করতে লাইনে ট্রাম্প-ঘনিষ্ঠরা

যুক্তরাষ্ট্রে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ঘোষিত ১৮০ কোটি ডলারের সম্ভাব্য ক্ষতিপূরণ তহবিল। তহবিলের আনুষ্ঠানিক নীতিমালা এখনো প্রকাশ না হলেও আবেদন করার প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী, সমর্থক এবং ২০২১ সালের ৬ জানুয়ারির ক্যাপিটল হামলার ঘটনায় অভিযুক্ত বা দণ্ডিত একাধিক ব্যক্তি। মার্কিন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, তহবিলটি কাদের জন্য উন্মুক্ত হবে […]

১৮০ কোটি ডলার ক্ষতিপূরণ দিচ্ছে ট্রাম্প প্রশাসন, আবেদন করতে লাইনে ট্রাম্প-ঘনিষ্ঠরা

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

যুক্তরাষ্ট্রে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ঘোষিত ১৮০ কোটি ডলারের সম্ভাব্য ক্ষতিপূরণ তহবিল। তহবিলের আনুষ্ঠানিক নীতিমালা এখনো প্রকাশ না হলেও আবেদন করার প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী, সমর্থক এবং ২০২১ সালের ৬ জানুয়ারির ক্যাপিটল হামলার ঘটনায় অভিযুক্ত বা দণ্ডিত একাধিক ব্যক্তি।

মার্কিন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, তহবিলটি কাদের জন্য উন্মুক্ত হবে তা এখনো স্পষ্ট নয়। তবে ট্রাম্পপন্থী কয়েকজন আইনজীবীর দাবি, ইতোমধ্যে বহু ব্যক্তি তাদের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন। আবেদন করতে আগ্রহীদের মধ্যে রয়েছেন ৬ জানুয়ারির ঘটনায় অভিযুক্ত ব্যক্তি, নির্বাচনের ফল বদলে দেওয়ার চেষ্টার মামলায় জড়িত কয়েকজন এবং এমন অনেকে, যারা নিজেদের “রাজনৈতিক প্রতিহিংসার শিকার” বলে দাবি করছেন।

২০২০ সালের বর্ণবাদবিরোধী বিক্ষোভের সময় বাড়ির সামনে অস্ত্র হাতে দাঁড়িয়ে আলোচনায় আসা মিসৌরির আইনজীবী মার্ক ম্যাকক্লোস্কিও সম্ভাব্য আবেদনকারীদের একজন। তিনি জানিয়েছেন, নিজের পাশাপাশি কয়েকজন মক্কেলের পক্ষ থেকেও আবেদন করার বিষয়টি বিবেচনা করছেন। তার ভাষায়, “অনেক দিন পর এটা তাদের জন্য আশার খবর।”

এদিকে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সাংবাদিকদের বলেছেন, “যে কেউ আবেদন করতে পারে”—এমনকি ডেমোক্র্যাটরাও। তবে কারা প্রকৃতপক্ষে অর্থ পাওয়ার যোগ্য হবেন, কত অর্থ বরাদ্দ হবে কিংবা কোন সংস্থা পুরো প্রক্রিয়া পরিচালনা করবে—এসব বিষয়ে এখনো পরিষ্কার কোনো ঘোষণা আসেনি।

আবেদন করতে আগ্রহ দেখিয়েছেন সাবেক রিপাবলিকান কংগ্রেসম্যান জর্জ স্যান্টোসও। পরিচয় জালিয়াতি ও আর্থিক কেলেঙ্কারির মামলায় সাজাপ্রাপ্ত এই রাজনীতিক দাবি করেন, তিনি অর্থের চেয়ে সরকারের কাছ থেকে “নির্বাচিত বিচারের” স্বীকৃতি চান।

ফ্লোরিডার আইনজীবী পিটার টিকটিন জানিয়েছেন, তার সঙ্গে যোগাযোগ রাখছেন শত শত ৬ জানুয়ারির মামলার আসামি। তাদের অনেকেই মনে করছেন, গ্রেপ্তার ও বিচার প্রক্রিয়ায় তারা অন্যায্য আচরণের শিকার হয়েছেন।

তবে পুরো বিষয়টি নিয়ে ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে তীব্র বিতর্ক শুরু হয়েছে। সমালোচকদের অভিযোগ, রাজনৈতিক সহিংসতা বা নির্বাচন উল্টে দেওয়ার অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের জন্য সরকারি ক্ষতিপূরণ তহবিল গঠন নজিরবিহীন এবং এটি বিচারব্যবস্থার ওপর জনআস্থা কমাতে পারে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ