সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বিশ্ব
৪:৫৫ পিএম, ৫ ডিসেম্বর ২০২৫

২০২৬ বিশ্বকাপ ড্র : জেনে নিন আপনার প্রিয় দলের গ্রুপ-প্রতিপক্ষ

২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটবলের ড্র সম্পন্ন হয়েছে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির জন এফ. কেনেডি হলে। ড্র অনুষ্ঠান পরিচালনা করেন ইংল্যান্ডের সাবেক তারকা ডিফেন্ডার রিও ফার্ডিনান্ড। তাঁকে সহায়তা করেন আন্তর্জাতিক ক্রীড়া–উপস্থাপক সামান্থা জনসন। এবার ৪৮ দলের এই বিশ্বকাপের গ্রুপ–পর্যায় নিয়ে বিশ্বজুড়ে সমর্থকদের আগ্রহ ছিল তুঙ্গে। ড্রয়ের ফলে কোন দল কোন গ্রুপে পড়েছে, তা এক নজরে দেখে নিন— […]

২০২৬ বিশ্বকাপ ড্র : জেনে নিন আপনার প্রিয় দলের গ্রুপ-প্রতিপক্ষ
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটবলের ড্র সম্পন্ন হয়েছে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির জন এফ. কেনেডি হলে। ড্র অনুষ্ঠান পরিচালনা করেন ইংল্যান্ডের সাবেক তারকা ডিফেন্ডার রিও ফার্ডিনান্ড। তাঁকে সহায়তা করেন আন্তর্জাতিক ক্রীড়া–উপস্থাপক সামান্থা জনসন।

এবার ৪৮ দলের এই বিশ্বকাপের গ্রুপ–পর্যায় নিয়ে বিশ্বজুড়ে সমর্থকদের আগ্রহ ছিল তুঙ্গে। ড্রয়ের ফলে কোন দল কোন গ্রুপে পড়েছে, তা এক নজরে দেখে নিন—


গ্রুপপর্বে কারা কারা?

গ্রুপ এ:
মেক্সিকো, দক্ষিণ কোরিয়া, দক্ষিণ আফ্রিকা, (ডেনমার্ক/চেক রিপাবলিক/রিপাবলিক অব আয়ারল্যান্ড/নর্থ ম্যাসিডোনিয়া)

গ্রুপ বি:
কানাডা, সুইজারল্যান্ড, কাতার, (ইতালি/ওয়েলস/বসনিয়া-হার্জেগোভিনা/নর্দার্ন আয়ারল্যান্ড)

গ্রুপ সি:
ব্রাজিল, মরক্কো, স্কটল্যান্ড, হাইতি

গ্রুপ ডি:
যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, প্যারাগুয়ে, (তুরস্ক/স্লোভাকিয়া/কসোভো/রোমানিয়া)

গ্রুপ ই:
জার্মানি, ইকুয়েডর, কোত দিভোয়ার, কুরাসাও

গ্রুপ এফ:
নেদারল্যান্ডস, জাপান, তিউনিসিয়া, (ইউক্রেন/পোল্যান্ড/আলবেনিয়া/সুইডেন)

গ্রুপ জি:
বেলজিয়াম, ইরান, মিশর, নিউজিল্যান্ড

গ্রুপ এইচ:
স্পেন, উরুগুয়ে, সৌদি আরব, কেপ ভার্দে

গ্রুপ আই:
ফ্রান্স, সেনেগাল, নরওয়ে, (ফিফা প্লে-অফ ২: ইরাক/বলিভিয়া/সুরিনাম)

গ্রুপ জে:
আর্জেন্টিনা, অস্ট্রিয়া, আলজেরিয়া, জর্ডান

গ্রুপ কে:
পর্তুগাল, কলম্বিয়া, উজবেকিস্তান, (ফিফা প্লে-অফ ১: কঙ্গো/জ্যামাইকা/নিউ ক্যালেডোনিয়া)

গ্রুপ এল:
ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, পানামা, ঘানা

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ