সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

ধর্ম
২:০২ অপরাহ্ন, ২৯ জুলাই ২০২৬

২০২৭ সালের পবিত্র রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা

২০২৭ সালের পবিত্র রমজান মাস ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ করেছেন জ্যোতির্বিজ্ঞানীরা। জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, হিজরি ১৪৪৮ সনের রমজান মাস আগামী বছরের ফেব্রুয়ারিতে শুরু হতে পারে এবং ঈদুল ফিতর উদযাপিত হতে পারে মার্চের দ্বিতীয় সপ্তাহে। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম জর্ডান নিউজ এবং সৌদি আরবের হিজরি ক্যালেন্ডার–সংক্রান্ত তথ্যের ভিত্তিতে এই সম্ভাব্য সময়সূচি প্রকাশ করা হয়েছে। প্রকাশিত প্রাক্কলন […]

২০২৭ সালের পবিত্র রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

২০২৭ সালের পবিত্র রমজান মাস ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ করেছেন জ্যোতির্বিজ্ঞানীরা। জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, হিজরি ১৪৪৮ সনের রমজান মাস আগামী বছরের ফেব্রুয়ারিতে শুরু হতে পারে এবং ঈদুল ফিতর উদযাপিত হতে পারে মার্চের দ্বিতীয় সপ্তাহে।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম জর্ডান নিউজ এবং সৌদি আরবের হিজরি ক্যালেন্ডার–সংক্রান্ত তথ্যের ভিত্তিতে এই সম্ভাব্য সময়সূচি প্রকাশ করা হয়েছে।

প্রকাশিত প্রাক্কলন অনুযায়ী, ১৪৪৮ হিজরি সনের শাবান মাসের ২৯ তারিখ, অর্থাৎ ২০২৭ সালের ৬ ফেব্রুয়ারি (শনিবার) সন্ধ্যায় রমজানের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা কম। ফলে শাবান মাস ৩০ দিন পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। সে হিসেবে ৮ ফেব্রুয়ারি (সোমবার) মধ্যপ্রাচ্যের অনেক দেশে পবিত্র রমজানের প্রথম রোজা শুরু হতে পারে।

একই হিসাব অনুযায়ী, এবার রমজান মাস ২৯ দিনের হওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে ৮ মার্চ (সোমবার) রমজান মাস শেষ হতে পারে এবং ৯ মার্চ (মঙ্গলবার) মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে জ্যোতির্বিজ্ঞানীরা উল্লেখ করেছেন, এটি কেবল একটি সম্ভাব্য সময়সূচি। ইসলামী শরিয়াহ অনুযায়ী রমজান ও ঈদুল ফিতরের চূড়ান্ত তারিখ নির্ধারিত হবে সংশ্লিষ্ট দেশের চাঁদ দেখা কমিটির আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, হিজরি ১৪৪৮ সনের শুরু নিয়েও বিভিন্ন দেশে একদিনের পার্থক্য দেখা গিয়েছিল। কিছু দেশে ১৬ জুন ২০২৬ থেকে নতুন হিজরি বছর শুরু হলেও অন্য কয়েকটি দেশে ১৭ জুন থেকে মহরম মাস গণনা শুরু হয়। এ ধরনের পার্থক্যের কারণে রমজান ও ঈদের তারিখও দেশভেদে একদিন ভিন্ন হতে পারে।

বিশেষজ্ঞদের মতে, জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব মূলত সম্ভাব্য তারিখ সম্পর্কে আগাম ধারণা দেওয়ার জন্য প্রকাশ করা হয়। তবে রমজান শুরু এবং ঈদ উদযাপনের চূড়ান্ত সিদ্ধান্ত প্রতি বছরের মতোই স্থানীয়ভাবে চাঁদ দেখার ওপর নির্ভর করবে।

সূত্র: জর্ডান নিউজ

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ