Advertise with us
সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

ধর্ম
৫:৪৩ পিএম, ২৭ জুলাই ২০২৬

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু, সাত শ্রেণির ব্যক্তির অংশগ্রহণে নিষেধাজ্ঞা

২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু হয়েছে। সোমবার (২৭ জুলাই) থেকে শুরু হওয়া এ কার্যক্রম চলবে আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যে হজে যেতে আগ্রহীদের প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দিকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সেখানে বলা হয়, সৌদি আরবের হজ […]

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু, সাত শ্রেণির ব্যক্তির অংশগ্রহণে নিষেধাজ্ঞা

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু হয়েছে। সোমবার (২৭ জুলাই) থেকে শুরু হওয়া এ কার্যক্রম চলবে আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যে হজে যেতে আগ্রহীদের প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দিকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সেখানে বলা হয়, সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় ঘোষিত ২০২৭ সালের হজ রোডম্যাপ অনুসরণ করেই নিবন্ধন কার্যক্রম চালানো হচ্ছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, হজে অংশ নিতে হলে প্রথমে ৩০ হাজার টাকা দিয়ে প্রাক-নিবন্ধন সম্পন্ন করতে হবে। এরপর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় নির্ধারিত ৩ লাখ ৫০ হাজার টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন করতে হবে। প্রাথমিক নিবন্ধনের পর আগামী ১০ ডিসেম্বরের মধ্যে হজ প্যাকেজের বাকি অর্থ পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে।

সরকারি ব্যবস্থাপনায় নিজে অনলাইনে নিবন্ধন করার পাশাপাশি ইউনিয়ন ডিজিটাল সেন্টার, ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়, জেলা ও উপজেলা মডেল মসজিদ, ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম কার্যালয় এবং ঢাকা হজ অফিস থেকেও নিবন্ধন করা যাবে। সরকারি ব্যবস্থাপনায় অর্থ জমা দিতে হবে সোনালী ব্যাংকের নির্ধারিত শাখায় ভাউচারের মাধ্যমে। আর বেসরকারি ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট হজ এজেন্সির ব্যাংক হিসাবে অর্থ জমা দিতে হবে।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানায়, কয়েকটি নির্দিষ্ট শারীরিক অবস্থায় থাকা ব্যক্তি ২০২৭ সালের হজে অংশ নিতে পারবেন না। এর মধ্যে রয়েছে ১৫ বছরের কম বয়সী শিশু, হৃদযন্ত্র, ফুসফুস, লিভার বা কিডনির দুরারোগ্য রোগে আক্রান্ত ব্যক্তি, স্নায়বিক বা গুরুতর মানসিক রোগী, ডিমেনশিয়ায় আক্রান্ত ব্যক্তি, কেমোথেরাপি, বায়োলজিক্যাল থেরাপি বা রেডিওথেরাপি গ্রহণরত ক্যান্সার রোগী, সক্রিয় সংক্রামক রোগে আক্রান্ত ব্যক্তি এবং গর্ভাবস্থার শেষ দুই মাসে থাকা বা ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থায় থাকা নারী।

নিবন্ধনের সময় হজযাত্রীদের প্রশিক্ষণ ও টিকা নেওয়ার জেলা, হজের ধরন এবং হজ প্যাকেজ নির্বাচন করতে হবে। পাশাপাশি আবেদনকারীর পাসপোর্ট ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বৈধ থাকতে হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, নিবন্ধন প্রক্রিয়া নির্বিঘ্ন করতে সংশ্লিষ্ট সব সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ