সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

তথ্যপ্রযুক্তি
৩:০৭ পিএম, ৫ ডিসেম্বর ২০২৫

২০ বছরের মধ্যে মানুষের চাকরির প্রয়োজনই থাকবে না: মাস্ক

ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত ‘ইউএস–সৌদি ইনভেস্টমেন্ট ফোরাম’-এ বক্তব্যে মাস্ক বলেন, খুব দ্রুত এমন এক যুগ আসছে, যেখানে কাজ করা আর বাধ্যতামূলক থাকবে না। মানুষ শুধুই নিজের পছন্দ বা শখ পূরণের জন্য কাজ করবে—জীবিকা নির্বাহের জন্য নয়। মাস্কের ভাষ্যে, আগামী দশকেই বিশ্ব অর্থনীতি পরিচালিত হবে অগণিত রোবট এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থার মাধ্যমে। মানুষের শ্রমশক্তি তখন হবে তুলনামূলকভাবে […]

আগামী ২০ বছরে মানুষের চাকরি থাকবে না, দাবি মাস্কের
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত ‘ইউএস–সৌদি ইনভেস্টমেন্ট ফোরাম’-এ বক্তব্যে মাস্ক বলেন, খুব দ্রুত এমন এক যুগ আসছে, যেখানে কাজ করা আর বাধ্যতামূলক থাকবে না। মানুষ শুধুই নিজের পছন্দ বা শখ পূরণের জন্য কাজ করবে—জীবিকা নির্বাহের জন্য নয়।

মাস্কের ভাষ্যে, আগামী দশকেই বিশ্ব অর্থনীতি পরিচালিত হবে অগণিত রোবট এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থার মাধ্যমে। মানুষের শ্রমশক্তি তখন হবে তুলনামূলকভাবে অপ্রাসঙ্গিক। তিনি আরও জানান, ভবিষ্যতে টেসলার মোট বাজারমূল্যের প্রায় ৮০ শতাংশই আসতে পারে তাদের হিউম্যানয়েড রোবট ‘অপটিমাস’ থেকে।

এলন মাস্ক “ইউনিভার্সাল হাই ইনকাম”–এর ধারণাও সামনে আনেন—একটি সম্ভাব্য অর্থহীন সমাজব্যবস্থা, যেখানে মৌলিক চাহিদা পূরণ নিয়ে মানুষের আর কোনো উদ্বেগ থাকবে না।

তবে অর্থনীতিবিদদের বড় একটি অংশ মাস্কের এই ধারণাকে অতিরঞ্জিত বলে মনে করছেন। তাদের মতে, প্রযুক্তিগত অগ্রগতির পাশাপাশি রাজনৈতিক সিদ্ধান্ত, সম্পদের সুষম বণ্টন ও বৈষম্য মোকাবিলা—এসবই ভবিষ্যৎ শ্রমবাজার নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তথ্যসূত্র: ইয়াহু ফিনান্স

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ