চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম ২৩ দিনে বাংলাদেশে ৮.০২২ বিলিয়ন মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরের একই সময়ে এসেছিল ৭.০৬৪ বিলিয়ন ডলার। সে হিসাবে এক বছরের ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৩ দশমিক ৬ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরের প্রথম ২৩ দিনে প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন ২.১৯৬ বিলিয়ন ডলার। গত বছরের একই সময়ে এ পরিমাণ ছিল […]
ছবি: সংগৃহীত
চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম ২৩ দিনে বাংলাদেশে ৮.০২২ বিলিয়ন মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরের একই সময়ে এসেছিল ৭.০৬৪ বিলিয়ন ডলার। সে হিসাবে এক বছরের ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৩ দশমিক ৬ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরের প্রথম ২৩ দিনে প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন ২.১৯৬ বিলিয়ন ডলার। গত বছরের একই সময়ে এ পরিমাণ ছিল ২.১৬৪ বিলিয়ন ডলার। ফলে চলতি মাসে এখন পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১ দশমিক ৫ শতাংশ।
শুধু ২৩ সেপ্টেম্বর একদিনেই দেশে ৬২ মিলিয়ন ডলারের রেমিট্যান্স এসেছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, অর্থবছরের শুরু থেকেই প্রবাসী আয় প্রবাহে ঊর্ধ্বমুখী ধারা রয়েছে। এর ফলে দেশের বৈদেশিক মুদ্রার প্রবাহ শক্তিশালী হচ্ছে এবং সামগ্রিক বহিঃখাতের স্থিতিশীলতায় ইতিবাচক প্রভাব পড়ছে।
রেমিট্যান্সের এই ধারাবাহিক প্রবৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও বৈদেশিক লেনদেনের ভারসাম্য বজায় রাখার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।