সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

জাতীয়
২:৫১ পিএম, ২৭ ডিসেম্বর ২০২৫

২৪ ঘণ্টার মধ্যেই এনআইডি পাবেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পর সর্বোচ্চ ২৪ ঘণ্টা এবং সর্বনিম্ন ৭–৮ ঘণ্টার মধ্যে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) হাতে পাবেন বলে জানিয়েছেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এস এম হুমায়ুন কবীর। শনিবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে নির্বাচন কমিশনে (ইসি) আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। এস এম হুমায়ুন কবীর বলেন, […]

তারেক রহমান

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পর সর্বোচ্চ ২৪ ঘণ্টা এবং সর্বনিম্ন ৭–৮ ঘণ্টার মধ্যে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) হাতে পাবেন বলে জানিয়েছেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এস এম হুমায়ুন কবীর।

শনিবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে নির্বাচন কমিশনে (ইসি) আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

এস এম হুমায়ুন কবীর বলেন, নির্বাচন কমিশন তারেক রহমানের এনআইডি সংক্রান্ত সব প্রস্তুতি সম্পন্ন করেছে। যে কক্ষে বসে তিনি বায়োমেট্রিক তথ্য দেবেন, সেটিও প্রস্তুত রাখা হয়েছে। নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পর দ্রুততম সময়ের মধ্যেই তার এনআইডি সরবরাহ করা হবে।

তিনি আরও জানান, আজই তারেক রহমান ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার পাশাপাশি জাতীয় পরিচয়পত্রের আবেদন প্রক্রিয়া সম্পন্ন করবেন। এ সময় তার সঙ্গে তার মেয়ে জাইমা রহমানও এনআইডির জন্য আবেদন করবেন।

এদিকে জানা গেছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে তারেক রহমান ঢাকা-১৭ আসনের গুলশান এলাকার ১৯ নম্বর ওয়ার্ডে ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হবেন। এ জন্য তিনি ইতোমধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করেছেন।

বাকি আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষ করতে শনিবার দুপুর ১২টার মধ্যে তিনি আগারগাঁওয়ের নির্বাচন কমিশন কার্যালয়ে যাবেন বলে জানানো হয়েছে। এর আগে শুক্রবার তার ভোটার ফরম পূরণের আনুষ্ঠানিকতা শেষ করা হয়, যেখানে স্থায়ী ঠিকানা হিসেবে ঢাকার গুলশানের ঠিকানা ব্যবহার করা হয়েছে।

ইসি ও বিএনপির নির্ভরযোগ্য সূত্রগুলো এই তথ্য নিশ্চিত করেছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ