গণহত্যা দিবস উপলক্ষে ২৫ মার্চ রাতে এক মিনিটের প্রতীকী ব্ল্যাক আউট আর অনুষ্ঠিত হচ্ছে না। আগে সকালে দেওয়া সরকারি এক তথ্য বিবরণীতে বলা হয়েছিল, ১৯৭১ সালের সেই ভয়াল রাত স্মরণে রাত ১০টা ৩০ মিনিট থেকে ১০টা ৩১ মিনিট পর্যন্ত দেশব্যাপী এই কর্মসূচি পালন করা হবে। কেপিআই, জরুরি স্থাপনা এবং বিদেশি মিশনগুলোকে এর বাইরে রাখা হয়েছিল। […]
ছবি: সংগৃহীত
গণহত্যা দিবস উপলক্ষে ২৫ মার্চ রাতে এক মিনিটের প্রতীকী ব্ল্যাক আউট আর অনুষ্ঠিত হচ্ছে না। আগে সকালে দেওয়া সরকারি এক তথ্য বিবরণীতে বলা হয়েছিল, ১৯৭১ সালের সেই ভয়াল রাত স্মরণে রাত ১০টা ৩০ মিনিট থেকে ১০টা ৩১ মিনিট পর্যন্ত দেশব্যাপী এই কর্মসূচি পালন করা হবে। কেপিআই, জরুরি স্থাপনা এবং বিদেশি মিশনগুলোকে এর বাইরে রাখা হয়েছিল।
কিন্তু রাতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এক বার্তায় জানান, নির্ধারিত এই কর্মসূচি বাতিল করা হয়েছে। তবে এর পেছনের কারণ সম্পর্কে কিছু জানানো হয়নি।
১৯৭১ সালের ২৫ মার্চ ‘অপারেশন সার্চলাইট’-এর মাধ্যমে পাকিস্তানি বাহিনী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নির্বিচারে হত্যাযজ্ঞ চালায়। সেই রাতের স্মরণে আগের বছরগুলোতে প্রতীকী ব্ল্যাক আউট পালন করা হতো।