১৯৭১ সালের ২৫ মার্চের ভয়াল রাতের শহীদদের স্মরণে আগামী বুধবার সারা দেশে এক মিনিটের প্রতীকী ‘ব্ল্যাকআউট’ পালন করা হবে। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গণহত্যা দিবস উপলক্ষে ২৫ মার্চ রাত ১০টা ৩০ মিনিট থেকে ১০টা ৩১ মিনিট পর্যন্ত এই কর্মসূচি পালিত হবে। তবে গুরুত্বপূর্ণ স্থাপনা (কেপিআই), জরুরি সেবা সংশ্লিষ্ট এলাকা এবং বাংলাদেশে অবস্থিত বিদেশি […]
ছবি: সংগৃহীত
১৯৭১ সালের ২৫ মার্চের ভয়াল রাতের শহীদদের স্মরণে আগামী বুধবার সারা দেশে এক মিনিটের প্রতীকী ‘ব্ল্যাকআউট’ পালন করা হবে।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গণহত্যা দিবস উপলক্ষে ২৫ মার্চ রাত ১০টা ৩০ মিনিট থেকে ১০টা ৩১ মিনিট পর্যন্ত এই কর্মসূচি পালিত হবে।
তবে গুরুত্বপূর্ণ স্থাপনা (কেপিআই), জরুরি সেবা সংশ্লিষ্ট এলাকা এবং বাংলাদেশে অবস্থিত বিদেশি মিশনগুলো এই কর্মসূচির বাইরে থাকবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দিবসটির মর্যাদা রক্ষার্থে ওই রাতে কোনো সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত বা বেসরকারি ভবনে আলোকসজ্জা না করার নির্দেশনা দেওয়া হয়েছে।
এর আগে ৮ মার্চ সচিবালয়ে অনুষ্ঠিত এক প্রস্তুতি সভায় সালাহউদ্দিন আহমদ জানিয়েছিলেন, বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি বিবেচনায় ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষেও দেশব্যাপী আলোকসজ্জা করা হবে না।
প্রতীকী এই ‘ব্ল্যাকআউট’ কর্মসূচি একাত্তরের গণহত্যার স্মৃতি তুলে ধরার পাশাপাশি শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং জাতীয় সংহতির প্রকাশ হিসেবে পালিত হবে