সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
১:৫৩ পিএম, ১৭ জুলাই ২০২৬

৩৫ ডিগ্রি ছাড়ালেই জার্মানির ক্ষতি প্রায় ১ বিলিয়ন ইউরো, সতর্ক করল গবেষণা প্রতিষ্ঠান

তীব্র তাপপ্রবাহ নিয়মিত ঘটনা হয়ে উঠলে জার্মানির অর্থনীতি বছরে ২০ বিলিয়ন ইউরোর (প্রায় ২৩ বিলিয়ন মার্কিন ডলার) বেশি ক্ষতির মুখে পড়তে পারে বলে সতর্ক করেছে অর্থনৈতিক গবেষণা প্রতিষ্ঠান প্রগনোস। জার্মানির ব্যবসাবিষয়ক সংবাদমাধ্যম হ্যান্ডেলসব্ল্যাট-এর জন্য প্রস্তুত করা এক বিশ্লেষণে প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি থাকা প্রতিটি দিন ইউরোপের বৃহত্তম অর্থনীতির প্রায় ১ বিলিয়ন ইউরো […]

৩৫ ডিগ্রি ছাড়ালেই জার্মানির ক্ষতি প্রায় ১ বিলিয়ন ইউরো, সতর্ক করল গবেষণা প্রতিষ্ঠান

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

তীব্র তাপপ্রবাহ নিয়মিত ঘটনা হয়ে উঠলে জার্মানির অর্থনীতি বছরে ২০ বিলিয়ন ইউরোর (প্রায় ২৩ বিলিয়ন মার্কিন ডলার) বেশি ক্ষতির মুখে পড়তে পারে বলে সতর্ক করেছে অর্থনৈতিক গবেষণা প্রতিষ্ঠান প্রগনোস।

জার্মানির ব্যবসাবিষয়ক সংবাদমাধ্যম হ্যান্ডেলসব্ল্যাট-এর জন্য প্রস্তুত করা এক বিশ্লেষণে প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি থাকা প্রতিটি দিন ইউরোপের বৃহত্তম অর্থনীতির প্রায় ১ বিলিয়ন ইউরো (প্রায় ১ দশমিক ১৫ বিলিয়ন মার্কিন ডলার) ক্ষতি করে।

গবেষণায় বলা হয়েছে, গত জুনের শেষ দুই সপ্তাহে বয়ে যাওয়া তাপপ্রবাহের কারণে জার্মানির প্রায় ৬ দশমিক ৩২ বিলিয়ন ইউরো (প্রায় ৭ দশমিক ২৫ বিলিয়ন মার্কিন ডলার) অর্থনৈতিক ক্ষতি হয়েছে।

ভবিষ্যতে প্রতি বছর একই ধরনের তিন থেকে চারটি তাপপ্রবাহ দেখা দিতে পারে, যার ফলে বার্ষিক ক্ষতির পরিমাণ ২০ বিলিয়ন ইউরোরও বেশি ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, চরম তাপমাত্রার সবচেয়ে বেশি প্রভাব পড়ছে উৎপাদন খাতে। এরপর স্বাস্থ্য ও সামাজিক সেবা, খুচরা বাণিজ্য, নির্মাণ এবং খাদ্যশিল্প সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে।

তবে গবেষকরা উল্লেখ করেছেন, তাদের হিসাবের মধ্যে বিদ্যুতের উচ্চমূল্য, যন্ত্রপাতির বিকল হওয়া, সরবরাহব্যবস্থার বিঘ্ন এবং দীর্ঘমেয়াদি অবকাঠামোগত ক্ষতির মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়নি। এসব বিষয় বিবেচনায় নিলে প্রকৃত অর্থনৈতিক ক্ষতির পরিমাণ আরও অনেক বেশি হতে পারে।

তাদের মতে, জলবায়ু পরিবর্তনজনিত চরম আবহাওয়ার কারণে শিল্পনির্ভর অর্থনীতিগুলো ক্রমেই বেশি ঝুঁকির মুখে পড়ছে।

সূত্র: ইয়েনি শাফাক

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ