সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
১:১৫ অপরাহ্ন, ২৫ জুন ২০২৬

৭৬ বছরের রেকর্ড ভেঙে স্পেনে জুনের সবচেয়ে উষ্ণ দিন

তীব্র তাপপ্রবাহের প্রভাবে স্পেনে চলতি সপ্তাহে জুন মাসের ইতিহাসে সবচেয়ে উষ্ণ দিনগুলোর রেকর্ড তৈরি হয়েছে। দেশটির আবহাওয়া কর্তৃপক্ষের প্রাথমিক তথ্য অনুযায়ী, গত কয়েক দিনের তাপমাত্রা গত সাত দশকেরও বেশি সময়ের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। স্পেনের জাতীয় আবহাওয়া সংস্থা এএইএমইটি জানিয়েছে, মঙ্গলবার দেশটির মূল ভূখণ্ডে গড় তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। […]

৭৬ বছরের রেকর্ড ভেঙে স্পেনে জুনের সবচেয়ে উষ্ণ দিন

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

তীব্র তাপপ্রবাহের প্রভাবে স্পেনে চলতি সপ্তাহে জুন মাসের ইতিহাসে সবচেয়ে উষ্ণ দিনগুলোর রেকর্ড তৈরি হয়েছে। দেশটির আবহাওয়া কর্তৃপক্ষের প্রাথমিক তথ্য অনুযায়ী, গত কয়েক দিনের তাপমাত্রা গত সাত দশকেরও বেশি সময়ের সব রেকর্ড ছাড়িয়ে গেছে।

স্পেনের জাতীয় আবহাওয়া সংস্থা এএইএমইটি জানিয়েছে, মঙ্গলবার দেশটির মূল ভূখণ্ডে গড় তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। ১৯৫০ সাল থেকে তথ্য সংরক্ষণ শুরু হওয়ার পর এটিই জুন মাসের সবচেয়ে উষ্ণ দিন হিসেবে রেকর্ড হয়েছে।

এর আগে সোমবার ছিল জুন মাসের দ্বিতীয় উষ্ণতম দিন, আর রোববার স্থান পেয়েছে ইতিহাসের অষ্টম উষ্ণতম দিনের তালিকায়।

বৃহস্পতিবার অনেক এলাকায় তাপমাত্রা কিছুটা কমলেও বুধবারও পরিস্থিতি ছিল অস্বাভাবিক গরম। বিশেষ করে উত্তরাঞ্চলের কয়েকটি এলাকায় চরম তাপমাত্রার কারণে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়।

বিলবাও বিমানবন্দরে টানা তিন দিন তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করেছে। রেকর্ড সংরক্ষণ শুরুর পর এই প্রথম একই বছরে সেখানে তিনবার ৪০ ডিগ্রির বেশি তাপমাত্রা রেকর্ড করা হলো।

উত্তরাঞ্চলের কান্তাব্রিয়া অঞ্চলেও নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে। সেখানে তাপমাত্রা পৌঁছেছে ৪৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াসে, যা অঞ্চলটির সর্বকালের সর্বোচ্চ তাপমাত্রা।

আবহাওয়াবিদদের মতে, পশ্চিম ইউরোপের ওপর স্থির হয়ে থাকা শক্তিশালী ‘হিট ডোম’ এবং সাহারা মরুভূমি থেকে আসা গরম ও শুষ্ক বায়ুপ্রবাহের কারণে এই অস্বাভাবিক তাপপ্রবাহ তৈরি হয়েছে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, রোববার থেকে বুধবার পর্যন্ত তীব্র গরমজনিত বিভিন্ন কারণে অন্তত ২১২ জনের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবের কারণে ইউরোপে এ ধরনের দীর্ঘস্থায়ী ও তীব্র তাপপ্রবাহ ভবিষ্যতে আরও ঘন ঘন দেখা যেতে পারে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ