সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

NYC
১:৫৩ পিএম, ২৫ নভেম্বর ২০২৫

৯ বাংলাদেশি বংশোদ্ভূত জোহরান মামদানির ট্রানজিশন দলের সদস্য হলেন

দি বাংলা ভয়েস ঃ আগামী ১ জানুয়ারি মামদানি যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির মেয়র হিসেবে শপথ গ্রহণ করবেন। তার আগে মেয়র হিসেবে তার ট্রানজিশনকালীন সময়ে, অর্থাৎ অভিষেক কমিটিতে ৯ জন বাংলাদেশি বংশোদ্ভূত স্থান পেয়েছেন। তারা হলেন- নাগরিক আন্দোলনের নেত্রী কাজী ফৌজিয়া, জনসংগঠক আব্দুল আজিজ ভূঁইয়া, সাবেক পুলিশ কর্মকর্তা শামসুল হক, আসালের সাধারণ সম্পাদক মোহাম্মদ করিম চৌধুরী, ফারিহা […]

৯ বাংলাদেশি বংশোদ্ভূত জোহরান মামদানির ট্রানজিশন দলের সদস্য হলেন
নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

দি বাংলা ভয়েস ঃ আগামী ১ জানুয়ারি মামদানি যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির মেয়র হিসেবে শপথ গ্রহণ করবেন। তার আগে মেয়র হিসেবে তার ট্রানজিশনকালীন সময়ে, অর্থাৎ অভিষেক কমিটিতে ৯ জন বাংলাদেশি বংশোদ্ভূত স্থান পেয়েছেন। তারা হলেন- নাগরিক আন্দোলনের নেত্রী কাজী ফৌজিয়া, জনসংগঠক আব্দুল আজিজ ভূঁইয়া, সাবেক পুলিশ কর্মকর্তা শামসুল হক, আসালের সাধারণ সম্পাদক মোহাম্মদ করিম চৌধুরী, ফারিহা আক্তার, আরমান চৌধুরী সিপিএ, শাহ রেহমান, তাজিন আজাদ এবং শ্যামতলী হক।

গত ৪ নভেম্বর ৩৪ বছর বয়সী মামদানি নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচিত হন। ইতিহাসে গৌরবোজ্জ্বল রেকর্ড সৃষ্টি করে প্রথমবারের মতো কোনো মুসলিম মেয়র সিটির দায়িত্ব গ্রহণ করবেন।

উল্লেখ্য, এবারের মেয়র নির্বাচনে নিউইয়র্কে বসবাসরত শতকরা ৯৮ ভাগ বাংলাদেশি মুসলমান মামদানিকে ভোট দিয়েছেন, তার জন্য কাজ করেছেন। ৯ জন বাংলাদেশিকে তার অভিষেক টিমে স্থান দিয়ে কৃতজ্ঞতাই প্রকাশ করেছেন তিনি।

অভিষেক কমিটির ৪০০ জনের অধিক নামের তালিকায় অন্য কোনো বাংলাদেশি থাকলে এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদের চিহ্নিত করা যায়নি। বাংলাদেশিরা নিজ নিজ যোগ্যতায় ট্রানজিশন টিমের গুরুত্বপূর্ণ কমিটিগুলোতে স্থান পেয়েছেন বলেই দেখা গেছে।

৪০০ জনের তালিকা ধরে বাংলাদেশি ও দক্ষিণ এশীয়দের নাম চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে। এর মধ্যে ৯ জন বাংলাদেশি, ১১ জন পাকিস্তানি এবং ১৬ জন ভারতীয়কে চিহ্নিত করা গেছে। ভারতীয় এবং পাকিস্তানিদের মধ্যে রয়েছেন ১০ জন পাঞ্জাবি, ৪ জন ইন্দো-কারিবিয়ান, ছাড়াও ইমরান পাশা নামের একজন রয়েছেন।   

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ