যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ইয়াঙ্কি স্টেডিয়ামে ফিলিস্তিনি পতাকা হাতে মাঠে ঢুকে পড়েছেন এক ব্যক্তি। ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকীতে নিউইয়র্কের দুই মেজর লিগ বেসবল দল মেটস ও ইয়াঙ্কিজের ম্যাচ চলাকালে এ ঘটনা ঘটে। ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, রাত ৯টা ১১ মিনিটে ওই ব্যক্তি ফিলিস্তিনি পতাকা হাতে মাঠে প্রবেশ করেন। নিরাপত্তাকর্মীরা […]
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ইয়াঙ্কি স্টেডিয়ামে ফিলিস্তিনি পতাকা হাতে মাঠে ঢুকে পড়েছেন এক ব্যক্তি। ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকীতে নিউইয়র্কের দুই মেজর লিগ বেসবল দল মেটস ও ইয়াঙ্কিজের ম্যাচ চলাকালে এ ঘটনা ঘটে।
ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, রাত ৯টা ১১ মিনিটে ওই ব্যক্তি ফিলিস্তিনি পতাকা হাতে মাঠে প্রবেশ করেন। নিরাপত্তাকর্মীরা কয়েক সেকেন্ডের মধ্যেই তাকে আটক করে মাঠের বাইরে নিয়ে যান।
এ সময় গ্যালারিতে থাকা দর্শকদের একাংশ ওই ব্যক্তিকে উদ্দেশ করে দুয়োধ্বনি দেন এবং ‘ইউএসএ’ স্লোগান দিতে থাকেন। পরে তাকে মাঠের বাইরে নেওয়ার সময় কয়েকজন দর্শক তার দিকে বিয়ারের ক্যান ছুড়ে দেন বলে ভিডিও ফুটেজে দেখা গেছে।
ওই ব্যক্তি ‘নো কিংস’ লেখা একটি জার্সি পরেছিলেন। তার মাঠে ঢুকে পড়ার কারণে ম্যাচ কিছু সময়ের জন্য বন্ধ থাকে।
ম্যাচের শুরুতে ২০০১ সালের ইয়াঙ্কিজ দলের সাবেক সদস্যদের অংশগ্রহণে ৯/১১ স্মরণে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে দেশাত্মবোধক গান ‘গড ব্লেস দ্য ইউএসএ’ পরিবেশন করেন কান্ট্রি সংগীতশিল্পী লি গ্রিনউড।
এ ছাড়া ৯/১১ হামলায় বাবা হারানো এক দম্পতি আনুষ্ঠানিকভাবে ম্যাচের প্রথম বল ছুড়ে দেন।
ঘটনাটি এমন সময়ে ঘটে, যখন নিউইয়র্কে ৯/১১ হামলার ২৫ বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে নিহতদের স্মরণ করা হচ্ছে।