সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
১:৩৫ পূর্বাহ্ন, ১৬ নভেম্বর ২০২৫

মেক্সিকো উত্তাল, বিক্ষোভকারীদের রাষ্ট্রপতি ভবনে ঢোকার চেষ্টা

দি বাংলা ভয়েস ঃ প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে একদল সহিংস বিক্ষোভকারী রাষ্ট্রপতি ভবনে ঢোকার চেষ্টা করেছে। আন্দোলনের সময় মুখোশধারী বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাউমের পদত্যাগের দাবিতে হাজারো মানুষ সড়কে নেমে এ বিক্ষোভে অংশ নেয়। এর আগে, মেক্সিকো সিটিতে প্রেসিডেন্টের প্রাসাদের সামনে শনিবার (১৫ নভেম্বর) সরকার বিরোধী হাজারো মানুষ স্বাধীনতার […]

মেক্সিকো উত্তাল, বিক্ষোভকারীদের রাষ্ট্রপতি ভবনে ঢোকার চেষ্টা
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

দি বাংলা ভয়েস ঃ প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে একদল সহিংস বিক্ষোভকারী রাষ্ট্রপতি ভবনে ঢোকার চেষ্টা করেছে। আন্দোলনের সময় মুখোশধারী বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে।

প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাউমের পদত্যাগের দাবিতে হাজারো মানুষ সড়কে নেমে এ বিক্ষোভে অংশ নেয়। এর আগে, মেক্সিকো সিটিতে প্রেসিডেন্টের প্রাসাদের সামনে শনিবার (১৫ নভেম্বর) সরকার বিরোধী

হাজারো মানুষ স্বাধীনতার প্রতীক ‘অ্যাঞ্জেল অব ইন্ডিপেনডেন্স’ স্মারক থেকে কনস্টিটিউশন স্কয়ার পর্যন্ত মিছিল করে জাতীয় প্রাসাদের সামনে জড়ো হন, যেখানে প্রেসিডেন্টের দপ্তর রয়েছে।

শুরুতে শান্তিপূর্ণ থাকলেও পরে ‘ব্ল্যাক ব্লক’ হিসেবে পরিচিত মুখোশধারী একদল বিক্ষোভকারী নিরাপত্তা বেষ্টনী ভেঙে পাথর ছোড়ে এবং পুলিশের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়ে। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিক্ষোভকারীরা পুলিশকে আঘাত করছেন এবং অপরদিকে একজন পড়ে থাকা বিক্ষোভকারীকে পুলিশ লাথি মারছে।

প্রায় এক ঘণ্টা সংঘর্ষের পর পুলিশ টিয়ার গ্যাস ছুড়ে স্কয়ার খালি করে, বলে খবর দিয়েছে পত্রিকা লা হর্নাদা। বিক্ষোভকারীরা জানায়, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার এবং সহিংস অপরাধে দায়মুক্তির বিরুদ্ধে তারা প্রতিবাদ করছেন। অনেকেই ক্ষমতাসীন বামপন্থী মোরেনা পার্টির বিরুদ্ধে স্লোগান দেন।

রাষ্ট্রপতি ক্লাউদিয়া শেইনবাউম সহিংসতার নিন্দা জানিয়ে বলেন, ‘যদি কেউ দ্বিমত পোষণ করেন, তবে তা শান্তিপূর্ণভাবে প্রকাশ করা উচিত। পরিবর্তনের মাধ্যম হিসেবে সহিংসতা কখনোই ব্যবহার করা যাবে না।’

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ