সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

অর্থনীতি
১:১৩ অপরাহ্ন, ১৯ নভেম্বর ২০২৫

বিশ্ববাজারে এক সপ্তাহের  স্বর্ণের দাম সর্বনিম্নে

দি বাংলা ভয়েস ডেস্কঃ আগামী মাসে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) সুদহার কমানোর সম্ভাবনা কম । এর প্রভাবে বিশ্ববাজারে স্বর্ণের দাম এক সপ্তাহের সর্বনিম্নে নেমে গেছে। খবর রয়টার্স। স্পট মার্কেটে গতকাল স্বর্ণের দাম দশমিক ৩ শতাংশ কমে আউন্সপ্রতি ৪ হাজার ৩৩ ডলার ২৯ সেন্টে নেমে এসেছে, যা ১০ নভেম্বরের পর সর্বনিম্ন। এ সময় ফিউচার […]

বিশ্ববাজারে এক সপ্তাহের  স্বর্ণের দাম সর্বনিম্নে

ছবি সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

দি বাংলা ভয়েস ডেস্কঃ আগামী মাসে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) সুদহার কমানোর সম্ভাবনা কম । এর প্রভাবে বিশ্ববাজারে স্বর্ণের দাম এক সপ্তাহের সর্বনিম্নে নেমে গেছে। খবর রয়টার্স।

স্পট মার্কেটে গতকাল স্বর্ণের দাম দশমিক ৩ শতাংশ কমে আউন্সপ্রতি ৪ হাজার ৩৩ ডলার ২৯ সেন্টে নেমে এসেছে, যা ১০ নভেম্বরের পর সর্বনিম্ন। এ সময় ফিউচার মার্কেটে প্রতি আউন্স স্বর্ণ বেচাকেনা হয় ৪ হাজার ৩২ ডলার ৬০ সেন্টে। এটি আগেরদিনের তুলনায় ১ শতাংশ কম।

এ বিষয়ে ইউবিএসের বিশ্লেষক জিওভান্নি স্টাউনোভো বলেন, ‘ফেড কর্মকর্তাদের সাম্প্রতিক বিভিন্ন মন্তব্যে চলতি বছর সুদহার আর না কমানোর ইঙ্গিত পেয়েছেন বিনিয়োগকারীরা। তবে আগামী কয়েক প্রান্তিকে ফেড একাধিকবার সুদহার কমাতে পারে। পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংকগুলোর মধ্যেও স্বর্ণ কেনার প্রবণতা ঊর্ধ্বমুখী রয়েছে।’

সিএমই ফেডওয়াচ টুল অনুযায়ী, ডিসেম্বরের বৈঠকে সুদহার কমানোর সম্ভাবনা বর্তমানে ৪৬ শতাংশের কিছু বেশি। আগের সপ্তাহে এটি ছিল ৬৭ শতাংশ।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে দীর্ঘ সময় সরকারি অচলাবস্থা (শাটডাউন) বজায় ছিল। এতে গত সপ্তাহ পর্যন্ত দেশটিতে সরকারিভাবে অর্থনৈতিক তথ্য প্রকাশ বন্ধ ছিল। তথ্য প্রকাশ পুনরায় শুরু হলে নীতিনির্ধারকদের জন্য ডিসেম্বরে সুদহার কমানোর বিষয়ে সিদ্ধান্ত নেয়া সহজ হবে।

এর আগে সোমবার ফেডের ভাইস চেয়ারম্যান ফিলিপ জেফারসন বলেন, ‘কেন্দ্রীয় ব্যাংককে সুদহার কমানোর সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে “‍ধীরগতিতে এগোতে” হবে।’

উল্লেখ্য, ফেডের সর্বশেষ বৈঠকের কার্যবিবরণী আজ প্রকাশ হওয়ার কথা রয়েছে। আগামীকাল প্রকাশ হবে সেপ্টেম্বরের কৃষি ছাড়া অন্যান্য খাতের কর্মসংস্থানের তথ্য।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ