সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

NYC
১২:২৩ অপরাহ্ন, ২১ নভেম্বর ২০২৫

নিউইয়র্ক এলেই নেতানিয়াহুকে গ্রেপ্তারকরার হুঁশিয়ারি মামদানির

দি বাংলা ভয়েস ডেস্ক ঃ  নিউইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেপ্তারের হুঁশিয়ারি দিয়েছেন । তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) জারি করা গ্রেপ্তারি পরোয়ানার আওতায় নিউইয়র্কে আসলেই তাকে গ্রেপ্তার করা হতে পারে। ফক্স নিউজ এ তথ্য জানিয়েছে। নিউইয়র্কের বিদায়ী মেয়র এরিক অ্যাডামস নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করে তাকে মামদানির শপথ অনুষ্ঠানে […]

নিউইয়র্ক এলেই নেতানিয়াহুকে গ্রেপ্তারকরার হুঁশিয়ারি মামদানির
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

দি বাংলা ভয়েস ডেস্ক ঃ  নিউইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেপ্তারের হুঁশিয়ারি দিয়েছেন । তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) জারি করা গ্রেপ্তারি পরোয়ানার আওতায় নিউইয়র্কে আসলেই তাকে গ্রেপ্তার করা হতে পারে। ফক্স নিউজ এ তথ্য জানিয়েছে।

নিউইয়র্কের বিদায়ী মেয়র এরিক অ্যাডামস নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করে তাকে মামদানির শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর পর এ হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এবিসি৭-এ দেওয়া এক সরাসরি সাক্ষাৎকারে মান্দানি বলেন, আমি বারবার বলেছি, নিউইয়র্ক একটি আন্তর্জাতিক আইনের শহর। এর অর্থ হলো আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা দেখানো এবং সেই সঙ্গে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানাগুলোও সম্মান করা—তা নেতানিয়াহুই হোক, কিংবা ভ্লাদিমির পুতিন।

নির্বাচনের আগেও তিনি ফক্স নিউজকে বলেছিলেন, আইনসম্মতভাবে সুযোগ থাকলে তিনি নেতানিয়াহুকে গ্রেপ্তার করবেন—কারণ শহরটি আন্তর্জাতিক মানবাধিকার নীতিকে রক্ষা করতে চায়।

মামদানি বলেন, ডোনাল্ড ট্রাম্পের মতো আমি নিজের আইন বানাই না। আমরা যেসব আইন পেয়েছি, সেগুলোর মধ্যে থেকেই সব সম্ভাবনা অনুসন্ধান করব।

উল্লেখ্য, ১ জানুয়ারি অ্যাডামসের মেয়াদ শেষ হলে মামদানি হবেন যুক্তরাষ্ট্রের বৃহত্তম শহর নিউইয়র্কের প্রথম মুসলিম ও দক্ষিণ এশীয় বংশোদ্ভূত মেয়র।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ