সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

NYC
১২:৪৬ অপরাহ্ন, ২১ নভেম্বর ২০২৫

নিউ ইয়র্কে একাধিক নাগরিকত্ব প্রদান অনুষ্ঠান বাতিল ট্রাম্প প্রশাসনের

দি বাংলা ভয়েস ডেস্ক ঃ  নিউ ইয়র্ক অঙ্গরাজ্যে জেলা আদালত ও স্টেট সুপ্রিম কোর্টের বিচারকদের মাধ্যমে পরিচালিত নাগরিকত্ব প্রদান অনুষ্ঠান বন্ধ করে দিয়েছে ট্রাম্প প্রশাসন। আপস্টেট নিউ ইয়র্কের বিভিন্ন কাউন্টিতে পূর্বনির্ধারিত বহু শপথ গ্রহণ অনুষ্ঠান হঠাৎই বাতিল করেছে।কোনো ব্যাখ্যা ছাড়াই ফেডারেল সরকার নিউ ইয়র্কের বহু কাউন্টিতে ন্যাচারালাইজেশন অনুষ্ঠানের সময়সূচি বাতিল করেছে- সাম্প্রতিক দিনগুলোতে নেক্সস্টার ও […]

নিউ ইয়র্কে একাধিক নাগরিকত্ব প্রদান অনুষ্ঠান বাতিল ট্রাম্প প্রশাসনের
নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

দি বাংলা ভয়েস ডেস্ক ঃ  নিউ ইয়র্ক অঙ্গরাজ্যে জেলা আদালত ও স্টেট সুপ্রিম কোর্টের বিচারকদের মাধ্যমে পরিচালিত নাগরিকত্ব প্রদান অনুষ্ঠান বন্ধ করে দিয়েছে ট্রাম্প প্রশাসন।

আপস্টেট নিউ ইয়র্কের বিভিন্ন কাউন্টিতে পূর্বনির্ধারিত বহু শপথ গ্রহণ অনুষ্ঠান হঠাৎই বাতিল করেছে।
কোনো ব্যাখ্যা ছাড়াই ফেডারেল সরকার নিউ ইয়র্কের বহু কাউন্টিতে ন্যাচারালাইজেশন অনুষ্ঠানের সময়সূচি বাতিল করেছে- সাম্প্রতিক দিনগুলোতে নেক্সস্টার ও ডাব্লিউএসওয়াইআর-এর তদন্তে এই খবর জানা গেছে।

 ইউএসসিআইএস-এর মুখপাত্র বলেন,ইউএসসিআইএস নিশ্চিত করতে বদ্ধপরিকর যে নাগরিকত্ব প্রদানের প্রতিটি ধাপ ফেডারেল আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনালিটি অ্যাক্ট অনুযায়ী নিউ ইয়র্কের কিছু কাউন্টি কোর্টের এখতিয়ার পর্যালোচনার পর আমরা দেখেছি, এসব আদালত ন্যাচারালাইজেশন অনুষ্ঠান পরিচালনার আইনগত শর্ত পূরণ করে না। ফলে ইউএসসিআইএস আইন মেনে চলতে বিচারিক অনুষ্ঠানের বদলে প্রশাসনিক অনুষ্ঠানে রূপান্তরের সিদ্ধান্ত নিয়েছে। এসব আদালতে অনুষ্ঠানের জন্য নির্ধারিত ব্যক্তিদের পুনরায় সময় নির্ধারণ করা হবে এবং তাদের ন্যাচারালাইজেশন প্রক্রিয়া অব্যাহত থাকবে।
ওননডাগা কাউন্টির ক্লার্ক এমিলি বারসানি জানান, বুধবারের জন্য নির্ধারিত অনুষ্ঠানটি কোনো নির্দিষ্ট ব্যাখ্যা ছাড়াই বাতিল করা হয়েছে।


সাধারণত নিউ ইয়র্কে কোর্টহাউসে বিচারক নাগরিকত্ব প্রদান অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। ইউএসসিআইএস–এর প্রশাসনিক অনুষ্ঠানগুলো হয় আঞ্চলিক কার্যালয়ে। পরিবর্তনের ফলে ফেডারেল আদালতের অনুষ্ঠানগুলো কীভাবে প্রভাবিত হবে তা স্পষ্ট নয়। নর্দার্ন ডিস্ট্রিক্ট অব নিউইয়র্কের আদালত এখনো তাদের ওয়েবসাইটে একাধিক অনুষ্ঠানসূচি তালিকাভুক্ত রেখেছে এবং আদালতের এক মুখপাত্র জানিয়েছেন, অনুষ্ঠানগুলো এখনো পরিকল্পনা অনুযায়ী চলছে।
নিউ ইয়র্ক স্টেট সিনেটর লিয়া ওয়েব (ডেমোক্র্যাট) জানান, এই বাতিল সিদ্ধান্ত তাকে ‘গভীরভাবে উদ্বিগ্ন’ করেছে।
স্টেট সিনেটর ক্রিস রায়ান (ডেমোক্র্যাট) এই পদক্ষেপকে ‘গভীরভাবে উদ্বেগজনক’ ও ‘অদেশপ্রেমিক অনুভূতির’ বলে অভিহিত করেন।

 নিউ ইয়র্ক অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস ইউএসসিআইএস পরিচালক জোসেফ এডলোর উদ্দেশে পাঠানো এক চিঠিতে বাতিলের কারণ জানতে দাবি জানান। তিনি বলেন, ব্রুম, ওননডাগা, রকল্যান্ড, স্কেনেকটাডি, টম্পকিনস, ওয়াশিংটন এবং ওয়েস্টচেস্টার এসব কাউন্টিতে অনুষ্ঠান বাতিলের খবর পাওয়া গেছে, যা ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় দলের কর্মকর্তাদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। সুত্রঃ বাংলা প্রেস

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ