সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

NYC
২:১৪ অপরাহ্ন, ২৫ নভেম্বর ২০২৫

নিউইয়র্ক সিটির নব নির্বাচিত মেয়র মামদানির আসনে লড়বেন ৩ নারী

দি বাংলা ভয়েস  : নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলি ডিষ্ট্রিক্ট ৩৬ নির্বাচনে সিটির নব নির্বাচিত মেয়র জোহরান মামদানির শূন্য আসনে লড়বেন ৩ নারী। এরা হলেন জোহরান মামদানির অনুসারি মেরি জোবায়দা, রানা আবদেল হামিদ ও ডায়ানা। ডেমোক্র্যাটিক সোশালিস্ট। তারা মেয়র নির্বাচনে মামদানির জন্য কাজ করেছেন। মেরি ও রানা মুসলিম। মামদানি নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচিত হওয়ায় ১ জানুয়ারি ২০২৬ তার […]

নিউইয়র্ক সিটির নব নির্বাচিত মেয়র মামদানির আসনে লড়বেন ৩ নারী
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

দি বাংলা ভয়েস  : নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলি ডিষ্ট্রিক্ট ৩৬ নির্বাচনে সিটির নব নির্বাচিত মেয়র জোহরান মামদানির শূন্য আসনে লড়বেন ৩ নারী। এরা হলেন জোহরান মামদানির অনুসারি মেরি জোবায়দা, রানা আবদেল হামিদ ও ডায়ানা।

ডেমোক্র্যাটিক সোশালিস্ট। তারা মেয়র নির্বাচনে মামদানির জন্য কাজ করেছেন। মেরি ও রানা মুসলিম। মামদানি নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচিত হওয়ায় ১ জানুয়ারি ২০২৬ তার শপথ গ্রহণের দিন থেকে স্টেট এই অ্যাসেম্বলি আসনটি শূণ্য হবে।

প্রতিদ্বন্দ্বিতা করতে মাঠে নেমেছেন প্রবাসী বাংলাদেশি মেরি জোবায়দা, মিশরীয় বংশোদভুত রানা আবদেল হামিদ ও ইকুয়েডর থেকে ইমিগ্রান্ট ডায়ানা মোরেনো। বাংলাদেশি মেরি ইতোমধ্যেই প্রার্থিতা ঘোষণা করেছেন। নির্বাচনী প্রচারণার পাশাপাশি তহবিলও সংগ্রহ করছেন। নিউইয়র্ক ইউনিভার্সিটির গ্রাজুয়েট মেরি টাইম টিভির অন্যতম পরিচালক।

রানা আবদেল হামিদ অ্যাস্টোরিয়ার একজন মুসলিম কমিউনিটি সংগঠক এবং নারীদের আত্মরক্ষামূলক সংগঠন মালিকাহের প্রতিষ্ঠাতা। ৩২ বছর বয়স্ক রানা আবেদেল আগে ২০২২ সালে কংগ্রেসে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

রানা আবদেল হামিদ একজন মিশরীয় বংশোদ্ভুত মুসলিম আমেরিকান। তিনি কুইন্সে জন্মগ্রহণ করেছেন। পড়াশোনা করেছেন যুক্তরার্ষ্টের বিখ্যাত হার্ভাড ইউসিভার্সিটিতে। তিনি আমেরিকার ডেমোক্র্যাটিক সোশ্যালিস্টদের নিউ ইয়র্ক সিটি শাখারও একজন সদস্য।

ডায়ানা মোরেনো কুইন্স ডিএসএ-এর সাবেক সহ-সভাপতি। ডায়না পরিবারের সাথে ইকুয়েডর থেকে ১১ বছর বয়সে আমেরিকায় আগমন করেন। সিটি অ্যান্ড স্টেট পূর্বে রিপোর্ট করেছে যে, সোসালিস্ট নেতারা ইতিমধ্যেই কুইন্স ডিএসএ-এর সাবেক সহ-সভাপতি ডায়ানা মোরেনোকে এই আসনের জন্য প্রার্থী করার জন্য নিয়োগ করেছেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ