সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

অর্থনীতি
২:০৫ অপরাহ্ন, ২৯ নভেম্বর ২০২৫

 পর্যাপ্ত ডলার আছে, রমজানে পণ্য সংকটের শঙ্কা নেই: গভর্নর

দি বাংলা ভয়েস ডেস্ক :  ব্যাংকিং খাতে ডলারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। শনিবার (২৯ ডিসেম্বর) ঢাকায় চতুর্থ বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলনে তিনি এ কথা জানান। তিনি আরও জানিয়েছেন, আসন্ন রমজানে পণ্য সংকটের কোনো শঙ্কা দেখা যাচ্ছে না। গভর্নর বলেন, আমরা মনে করি যে, আমাদের এক্সটার্নাল সেক্টরটা স্টেবিলাইজড হয়েছে, সেখানে […]

 পর্যাপ্ত ডলার আছে, রমজানে পণ্য সংকটের শঙ্কা নেই: গভর্নর
নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

দি বাংলা ভয়েস ডেস্ক :  ব্যাংকিং খাতে ডলারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। শনিবার (২৯ ডিসেম্বর) ঢাকায় চতুর্থ বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলনে তিনি এ কথা জানান।

তিনি আরও জানিয়েছেন, আসন্ন রমজানে পণ্য সংকটের কোনো শঙ্কা দেখা যাচ্ছে না।

গভর্নর বলেন, আমরা মনে করি যে, আমাদের এক্সটার্নাল সেক্টরটা স্টেবিলাইজড হয়েছে, সেখানে কোনো ভালনারেবিলিটি নাই। আমরা যত ইচ্ছা আমদানি করতে পারবো। যদি কেউ বলেন যে আমদানি করতে পারছেন না, সেটা আপনার সমস্যা। আমাদের কোনো সমস্যা নাই। ব্যাংকিং খাতে ডলারের কোনো অভাব, নাই যেকোনো পরিমাণ ডলার আপনারা কিনতে পারবেন, যদি আপনি বাংলাদেশি টাকা নিয়ে আসেন। টাকা নিয়ে আসার দায়িত্ব আপনার, আমরা কোনো মার্জিন রিকোয়ারমেন্টও দিচ্ছি না। বাংলাদেশ ব্যাংক থেকে সব মার্জিন রিকোয়ারমেন্ট তুলে ফেলা হয়েছে এবং বলা হয়েছে, আপনারা যে যেভাবে পারেন আপনারা ক্লায়েন্ট অ্যান্ড ব্যাংক রিলেশনশিপের ভিত্তিতে আপনাদের বিজনেস করবেন। এদিক থেকে আমরা একটা স্বস্তির জায়গায় আছি।

আহসান এইচ মনসুর বলেন, আমাদের এক্সচেঞ্জ আমি যেদিন গভর্নর হিসেবে জয়েন করলাম সেদিন ছিল ১২০ টাকা ডলারের, এখন আছে ১২২ টাকা ৫০ পয়সা। আপনারা হয়তো খেয়াল করে দেখবেন যে, একটু বেশি স্টেবল হয়ে যাচ্ছে জিনিসটা। কারণ আমি খেয়াল করে দেখলাম যে, আমি যেদিন জয়েন করলাম ইন্ডিয়াতে তখন ছিল ৮৪ টাকা, এখন সেটা ৮৯ টাকা।

ওভার স্টেবিলাইজেশন খুব ভালো নয় উল্লেখ করে মনসুর বলেন, যদিও আমি বলবো যে, আমরা ফুললি মার্কেট বেসড। কোনো ইন্টারভেনশন হচ্ছে না এবং হবেও না আশা করি।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ