সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

পরিবেশ
১২:৩৫ পূর্বাহ্ন, ১ ডিসেম্বর ২০২৫

বঙ্গোপসাগরে নতুন ৬৫ প্রজাতির সন্ধান, ৫টি বিশ্বের আর কোথাও নেই

দি বাংলা ভয়েস :  বঙ্গোপসাগরে বাংলাদেশের সমুদ্রসীমায় নতুন ৬৫টি প্রজাতির জলজ প্রাণীর সন্ধান মিলেছে। নতুন প্রজাতিগুলো বাণিজ্যিক দৃষ্টিকোণ থেকে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন গবেষকরা। এর মধ্যে পাঁচটি সারা বিশ্বে প্রথমবারের মতো আবিষ্কৃত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। জরিপটি চলতি বছরের ২১ আগস্ট থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত মোট ৩১ দিন বঙ্গোপসাগরে পরিচালিত হয়। নরওয়ের […]

বঙ্গোপসাগরে নতুন ৬৫ প্রজাতির সন্ধান, ৫টি বিশ্বের আর কোথাও নেই
নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

দি বাংলা ভয়েস :  বঙ্গোপসাগরে বাংলাদেশের সমুদ্রসীমায় নতুন ৬৫টি প্রজাতির জলজ প্রাণীর সন্ধান মিলেছে। নতুন প্রজাতিগুলো বাণিজ্যিক দৃষ্টিকোণ থেকে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন গবেষকরা।

এর মধ্যে পাঁচটি সারা বিশ্বে প্রথমবারের মতো আবিষ্কৃত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

জরিপটি চলতি বছরের ২১ আগস্ট থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত মোট ৩১ দিন বঙ্গোপসাগরে পরিচালিত হয়। নরওয়ের ড. ফ্রিডটজফ ন্যানসেন (ডিএফএন) মিশন ও বাংলাদেশ মৎস্য অধিদপ্তর এটি পরিচালনা করে। এতে সহযোগিতা করেছে জাতিসংঘের বিশ্ব কৃষি ও খাদ্য সংস্থা (এফএও)।

বাংলাদেশে ২০১৮ সালের পর পরিচালিত দ্বিতীয় পূর্ণাঙ্গ মেরিন ইকোসিস্টেম জরিপে অনেক তথ্যই উঠে এসেছে। বিশেষ করে সামগ্রিকভাবে মাছের মজুদ কমে যাওয়া, বঙ্গোপসাগরের কোথাও অক্সিজেনের পরিমাণ কমে যাওয়া আবার কোথাও স্বল্প বৃদ্ধি, মাইক্রোপ্লাস্টিকের উচ্চ ঘনত্ব ও জেলিফিশের অস্বাভাবিক বিস্তারের বিষয়টি বেশ ভালো করেই তুলে আনা হয়েছে।

রাজধানীর একটি হোটেলে গতকাল এক অনুষ্ঠানের মাধ্যমে জরিপটির ফলাফল উপস্থাপন করা হয়। এফএও, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং নরওয়েজিয়ান উন্নয়ন সহযোগিতা সংস্থা (নোরাড) যৌথভাবে এর আয়োজন করে। অনুষ্ঠানের শুরুতে জরিপ সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন ডিএফএন জরিপের ক্রুজ লিডার ও নরওয়ের ইনস্টিটিউট অব মেরিন রিসার্চের (আইএমআর) গবেষক ড. ইরিক অলসেন, টিম লিডার ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেরিন সায়েন্স ইনস্টিটিউটের অধ্যাপক সায়েদুর রহমান চৌধুরী, মৎস্য অধিদপ্তরের সহকারী পরিচালক ও ডিএফএন সার্ভের কো-ক্রুজ লিডার ড. আব্দুল্লাহ আল-মামুন।

নতুন প্রজাতির সন্ধানের বিষয়ে গবেষক দলের সদস্য ও মৎস্য অধিদপ্তরের সহকারী পরিচালক ড. আব্দুল্লাহ আল মামুন বণিক বার্তাকে বলেন, ‘জরিপে প্রাথমিকভাবে ৬৫টি নতুন প্রজাতির সন্ধান পাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এর মধ্যে পাঁচটি পৃথিবীতেই প্রথম বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছি। তবে এগুলোর জেনেটিক পরীক্ষা করা হবে। সেজন্য দক্ষিণ আফ্রিকার একটি বিশেষায়িত ল্যাবে পাঠানো হয়েছে। সেখানকার প্রতিবেদন পাওয়ার পরই এগুলো পৃথিবীতে প্রথম কিনা পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে।’

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ