পেঁয়াজের বাজার স্থিতিশীল রাখতে সীমিত পরিসরে আমদানির অনুমতি (আইপি) প্রদানের সিদ্ধান্ত নিয়েছে সরকার। শনিবার সন্ধ্যায় কৃষি মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই অনুমোদনের বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামীকাল রবিবার (৭ ডিসেম্বর) থেকে প্রতিদিন সর্বোচ্চ ৫০টি আইপি ইস্যু করা হবে। প্রতিটি আইপিতে সর্বোচ্চ ৩০ টন পেঁয়াজ আমদানির অনুমতি থাকবে। বাজার পরিস্থিতি সহনীয় রাখতে পুনরাদেশ না […]
পেঁয়াজের বাজার স্থিতিশীল রাখতে সীমিত পরিসরে আমদানির অনুমতি (আইপি) প্রদানের সিদ্ধান্ত নিয়েছে সরকার। শনিবার সন্ধ্যায় কৃষি মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই অনুমোদনের বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামীকাল রবিবার (৭ ডিসেম্বর) থেকে প্রতিদিন সর্বোচ্চ ৫০টি আইপি ইস্যু করা হবে। প্রতিটি আইপিতে সর্বোচ্চ ৩০ টন পেঁয়াজ আমদানির অনুমতি থাকবে। বাজার পরিস্থিতি সহনীয় রাখতে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত এই কার্যক্রম চালু থাকবে।
মন্ত্রণালয় আরও জানায়, ১ আগস্ট ২০২৫ থেকে যারা আমদানি অনুমতির জন্য আবেদন করেছেন, শুধুমাত্র তারাই পুনরায় আবেদন দাখিল করতে পারবেন। একজন আমদানিকারক একবারই আবেদন করার সুযোগ পাবেন।
সরকারের এই পদক্ষেপের লক্ষ্য বাজারে পেঁয়াজের সরবরাহ নিশ্চিত করে মূল্য নিয়ন্ত্রণে রাখা।