প্রধান উপদেষ্টার সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সাক্ষাৎ আজ রোববার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং বিষয়টি নিশ্চিত করেছে। বিকেল সোয়া ৪টার দিকে সিইসি ও আরও চার নির্বাচন কমিশনার আগারগাঁওয়ের নির্বাচন ভবন থেকে সাক্ষাৎ অনুষ্ঠানে যোগ দিতে রওনা হন। তাদের এই সাক্ষাতের পরবর্তী সূচি অনুযায়ী, […]
প্রধান উপদেষ্টার সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সাক্ষাৎ আজ রোববার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং বিষয়টি নিশ্চিত করেছে।
বিকেল সোয়া ৪টার দিকে সিইসি ও আরও চার নির্বাচন কমিশনার আগারগাঁওয়ের নির্বাচন ভবন থেকে সাক্ষাৎ অনুষ্ঠানে যোগ দিতে রওনা হন।
তাদের এই সাক্ষাতের পরবর্তী সূচি অনুযায়ী, দুই দিন পর প্রধান বিচারপতির সঙ্গে এবং ১০ ডিসেম্বর রাষ্ট্রপতির সঙ্গে আবার বৈঠকে বসবেন তারা।
সবশেষে, ১১ ডিসেম্বর সিইসি জাতীয় নির্বাচনের তফসিল টেলিভিশন ও বেতার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবেন।