প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বর অভিযানের রাতের অভিজ্ঞতা স্মরণ করেছেন ফেসবুক পোস্টে। তিনি জানান, সেদিন মতিঝিল–পল্টন এলাকায় সংঘর্ষ চলাকালে এএফপি অফিস থেকে শাপলা চত্বরে বিপুল জনসমাগম এবং রাতের দিকে লাশ আনার দৃশ্য তারা দেখেছিলেন। রাতেই সংবাদ আসে—বারাকা জেনারেল হাসপাতালে মাথায় গুলিবিদ্ধ ছয়জনের লাশ নেওয়া হয়েছে। পরে আরও যাচাইয়ে […]
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বর অভিযানের রাতের অভিজ্ঞতা স্মরণ করেছেন ফেসবুক পোস্টে। তিনি জানান, সেদিন মতিঝিল–পল্টন এলাকায় সংঘর্ষ চলাকালে এএফপি অফিস থেকে শাপলা চত্বরে বিপুল জনসমাগম এবং রাতের দিকে লাশ আনার দৃশ্য তারা দেখেছিলেন।
রাতেই সংবাদ আসে—বারাকা জেনারেল হাসপাতালে মাথায় গুলিবিদ্ধ ছয়জনের লাশ নেওয়া হয়েছে। পরে আরও যাচাইয়ে দেখা যায়, মৃত্যুর সংখ্যা স্থানীয় সংবাদমাধ্যমের রিপোর্টের চেয়ে অনেক বেশি। পরদিন ইসলামী ব্যাংক হাসপাতালে আরও লাশ পাওয়া যায়। নারায়ণগঞ্জের কাঁচপুর–সিদ্ধিরগঞ্জে হেঁটে বাড়ি ফিরছিল এমন হেফাজতকর্মীদের ওপর বিজিবি গুলি চালায় বলেও তারা জানতে পারেন।
তিনি লিখেন, সরকারি উচ্চপর্যায়ে এসব হত্যার ঘটনা অস্বীকার করা হলেও সাংবাদিকদের সংগ্রহ করা তথ্য অনুযায়ী মৃতের সংখ্যা দ্রুত বাড়ছিল—যখন পুলিশ সাতজনের কথা বলছিল, তখন তাদের হিসাব ছিল প্রায় ৪৯। পরে মানবাধিকার সংগঠনগুলোও একই ধরনের সংখ্যা উল্লেখ করে।
শফিকুলের দাবি, পল্টন এলাকায় অনেক হামলায় যুবলীগ–ছাত্রলীগের সশস্ত্র সদস্যেরা অংশ নিয়েছিল, যাদের মধ্যে দুজনকে তিনি চিনতেন। তিনি বলেন, রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করতে আওয়ামী লীগ দীর্ঘ এক দশক একই কৌশল ব্যবহার করেছে, যার ফলেই ২০২৪ সালে দলটি ব্যাপক গণবিরোধিতার মুখে পড়ে।